Wednesday, April 1, 2026

কুনোয় পাঁচ শাবকের জন্ম দিল দক্ষিণ আফ্রিকা থেকে আসা নিরভা

Date:

Share post:

কুনো জাতীয় উদ্যানে চিতার(cheetah) সংখ্যা বাড়ল। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা(South Africa) থেকে সাড়ে পাঁচ বছর বয়সে আনা হয়েছিল নিরভাকে। পাঁচটি শাবকের জন্ম দিয়েছে নিরভা। এর আগে গত বছর দু’টি শাবকের জন্ম দিয়েছিল সে। কিন্তু তারা প্রাণে বাঁচেনি। এই বছর অনেক সাবধানতা অবলম্বন করেছিল কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(Narendra Modi) উদ্যোগে ভারতে চিতা সংরক্ষণ শুরু হলেও বার বার চিতার(Cheetah) মৃত্যু মোটেও ভাল চোখে দেখা হয় নি। কুনো জাতীয় উদ্যান কর্তৃপক্ষের তরফে এই মর্মে জানানো হয়েছে, ২৫ এপ্রিল পাঁচটি শাবকের জন্ম দিয়েছে নিরভা। রবিবার পশু চিকিৎসকেরা তাদের ভিডিয়ো সংগ্রহ করেছে।

ভারতে এই মুহূর্তে চিতার সংখ্যা ৩১। কুনো উদ্যানে রয়েছে ২৯টি, ১০টি পূর্ণাঙ্গ বয়স্ক চিতা এবং ১৯টি শাবক। কুনো থেকেই দু’টি পুরুষ চিতা প্রভাস এবং পবককে কিছুদিন আগেই মধ্যপ্রদেশের গান্ধী সাগর অভয়ারণ্যে পাঠানো হয়েছে। ২০২২ সালে ২০ টি চিতাকে কুনো জাতীয় উদ্যানে(Kuno National Park) নিয়ে আসা হয়। নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে এই চিতাগুলিকে আনা হয়েছিল। তার আগের বছরে ১৭ সেপ্টেম্বর কুনো জাতীয় উদ্যানে এই চিতাগুলিকে ছেড়েছিলেন প্রধানমন্ত্রী। তারপর চারটি চিতার শাবক জন্ম নিলেও তাঁদের মধ্যে তিনটি শাবকেরই মৃত্যু হয়েছে। আগস্ট মাস পর্যন্ত ৬ টি প্রাপ্তবয়স্ক চিতার মৃত্যু হয়। এরপর দশম চিতাটির মৃত্যু হল কিছুদিনের মধ্যেই।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...