Saturday, April 4, 2026

সুপ্রিম-নির্দেশ অবমাননা মামলা: ১ মে রাজ্য-SSC-র যুক্তি শুনবে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ

Date:

Share post:

এসএসসির প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননার মামলায় রাজ্য ও SSC-র যুক্তি শোনা হবে। সোমবার, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চ জানাল ১ মে মামলার পরবর্তী শুনানিতে এই যুক্তি শোনা হবে। বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চই ২০১৬-র প্যানেলের প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল করে।

গত ৩ এপ্রিল এসএসসি ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন নিয়োগের জন্য নোটিশ দেয় এসএসসি। ‘অযোগ্য’ প্রার্থীদের বেতন ফেরতেও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মানা হচ্ছে না বলে অভিযোগ তুলে আদালত অবমাননার মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। গত শুনানিতে রাজ্য জানিয়েছিল, এই মামলাটি কোনও গ্রহণযোগ্যতা নেই। কারণ এই মামলার রায় শীর্ষ আদালত দিয়েছে। সুতরাং আবেদন করলে সেটি সুপ্রিম কোর্টে করা উচিত। যদিও পাল্টা মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikashranjan Bhattacharya) জানান, হাইকোর্টের নিজস্ব অধিকার রয়েছে অবমাননার মামলা শোনার। কেরালা হাই কোর্টের রায় এবং দিল্লি হাইকোর্টের একটি মামলার ক্ষেত্রে আদালত অবমাননার মামলা শুনেছিল।
আরও খবরপ্রাথমিকের চাকরি বাতিল মামলায় ‘পেপার বুক’ জমার নির্দেশ, বলতে চেয়ে সওয়াল কল্যাণের

এদিন মামলার শুনানিতে হাইকোর্ট জানায়, সুপ্রিম কোর্ট যোগ্য শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার সময়সীমা বৃদ্ধি করেছে। মামলাকারীদের আইনজীবী এ দিন যে যুক্তি দিয়েছেন, ১ মে মামলার পরবর্তী শুনানিতে তার পাল্টা রাজ্য ও এসএসসির বক্তব্য শুনবে হাইকোর্ট।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...