Saturday, April 4, 2026

ঘরের মাঠে দিল্লিকে হারিয়ে রাহুলের পাল্টা বিরাটের কান্তারা সেলিব্রেশন

Date:

Share post:

দিল্লির ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়। সেখানেই দুরন্ত পারফরম্যান্স বিরাট কোহলির(Virat Kohli)। আরসিবির(RCB) জয়ের নাময়ক ক্রুণাল পান্ডিয়া(Krunal Pandya) হলেও, তার নেপথ্য কারিগড় যে বিরাট কোহলি তা বলার অপেক্ষা রাখে না। আরসিবির হয়ে খেললেও আদতে তো তিনি দিল্লির ছেলে। ঘরের মাঠে জিতেই কেএল রাহুলের পাল্টা সেলিব্রেশন বিরাট কোহলি(Virat Kohli)। চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরুকে হারিয়ে কান্তারা(Kantara) সেলিব্রেশন করেছিলেন কেএল রাহুল। এবার সেই সেলিব্রেশনই দিল্লির মাঠে করলেন বিরাট কোহলি। তাও আবার কেএল রাহুলকে ডেকে সেই সেলিব্রেশন করে দেখালেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

চলতি আইপিএলে(IPL) দুরন্ত ফর্মে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেইসঙ্গে অসাধারণ ফর্মে রয়েছেন বিরাট কোহলিও। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এই ম্যাচেও অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। তাঁর স্লো ইনিংস নিয়ে কথা হলেও, সেই মুহূর্তে বিরাটের এই খেলাটাই যে আরসিবির জয়ের রাস্তাটা প্রশস্ত করেছিল তা বলার অপেক্ষা রাখে না। এরপর ক্রুণাল পান্ডিয়ার দুরন্ত ইনিংস তো রয়েছেই। দিল্লিকে হারিয়ে এই নিয়ে একটানা ছটা অ্যাওয়ে ম্যাচ জেতার রেকর্ড করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)।

এই ম্যাচ জয়ের পরই কেএল রাহুলের(KL Rahul) কাছে গিয়ে বিরাট কোহলির(Virat Kohli) কান্তারা সেলিব্রেশন। তবে কোনও পাল্টা লড়াই নয়। নেহাতই মজার ছলেই সেটা করেছেন কিং কোহলি। এরপরই কেএল রাহুলকে জড়িয়ে ধরেন আরসিবির স্টার বয়। এই মুহূর্তে লিগ টেবিলে শীর্ষে রয়েছে আরসিবি। চ্যাম্পিয়ন হতে এবার মরিয়া হয়ে রয়েছে বেঙ্গালুরু।

এর আগে বেঙ্গালুরুর ঘরের মাঠে জিতেছিল দিল্লি ক্যাপিটালস। সেখানেই ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন কেএল রাহুল। সেই পারফরম্যান্স করার পর মাঠেই কান্তারা সেলিব্রেশন করেছিলেন কেএল রাহুল। সেটা দেখলেও জবাবটা তুলে রেখেছিলেন বিরাট কোহলি। এদিন সেটারই পাল্টা দিলেন বিরাট। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ভাইরাল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...