Sunday, April 5, 2026

ঝড়বৃষ্টিতে কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির ঘরে! মঙ্গলেও কালবৈশাখীর পূর্বাভাস

Date:

Share post:

কালবৈশাখীর দাপটে এক ধাক্কায় শহর কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পারদ পতন। সোমবার রাতের দুর্যোগে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল ১৯.২ ডিগ্রি সেলসিয়াসে। রাজ্যজুড়ে চলতি সপ্তাহে তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ওড়িশা এবং বাংলা উপকূলে জলোচ্ছ্বাসের জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার কলকাতা (Kolkata) থেকে নদিয়া পর্যন্ত সমস্ত জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরপূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং কোমোরিন এলাকায় জোড়া ঘূর্ণাবর্তের জন্ম হচ্ছে। এছাড়া দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং উত্তরপূর্ব অসমেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আজ বিক্ষিপ্তভাবে কালবৈশাখী হতে পারে কয়েকটি জেলায়। শিলাবৃষ্টি, বজ্রপাতেরও সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস (Alipore Weather Department)। বুধ থেকে শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। উত্তরবঙ্গে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামিকাল থেকে দুর্যোগ কমবে।শুক্রবার ফের দার্জিলিং থেকে মালদহ – সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। বেলা বাড়লে বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে রোদের তেজে অস্বস্তি বাড়তে পারে।

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...