Wednesday, June 24, 2026

বিলে অনুমোদন রাজ্যপালের! দীর্ঘ আইনি জটের পর সবুজ সংকেত হাওড়ার পুরভোটে

Date:

Share post:

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন সংশোধনী বিল ২০২১-এ অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর ফলে হাওড়া পুরনিগমে ভোটে আর কোনও বাধা থাকল না বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

২০১৮ সালে হাওড়া পুর বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর থেকে প্রশাসকমণ্ডলীর মাধ্যমে পরিচালিত হচ্ছে হাওড়ার পুর প্রশাসন। সাত বছর ধরে নির্বাচন না হওয়ায় একাধিকবার প্রশ্ন উঠেছে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে। এরই মাঝে রাজ্য সরকার বালি পুরসভাকে হাওড়ার সঙ্গে সংযুক্ত করে ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে ৬৬-তে উন্নীত করে। কিন্তু পরে বালিকে হাওড়া থেকে পৃথক করার সিদ্ধান্ত নেওয়া হলে তা নিয়ে তৈরি হয় আইনি জট।

২০২১ সালে হাওড়া থেকে বালিকে আলাদা করার জন্য বিধানসভায় বিল পাস হলেও তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় তাতে সই করেননি। ফলে বিল ঝুলে থাকে দীর্ঘদিন। বর্তমান রাজ্যপাল সদ্য সেই সংশোধনী বিলে স্বাক্ষর করায় হাওড়া পুরনিগমে ভোটের পথ অবশেষে সুগম হল।

বর্তমানে হাওড়া পুরনিগমের প্রশাসক পদে রয়েছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. সুজয় চক্রবর্তী। সুপ্রিম কোর্ট সম্প্রতি রাজ্যপালদের বিল আটকে রাখার প্রবণতা নিয়ে কড়া সমালোচনা করে। তারই প্রেক্ষিতে গত দু’দিনে রাজ্যপাল মোট পাঁচটি বিলের অনুমোদন দিয়েছেন, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কল্যাণ কমিশন (সংশোধনী) বিল, ২০১৮ ও কমিশনের পুনর্গঠন সংক্রান্ত বিলও। এখন হাওড়ার নাগরিকদের নজর নির্বাচন কমিশনের দিকে—কবে ঘোষণা হবে বহু প্রতীক্ষিত পুরভোটের দিন।

আরও পড়ুন – অবশেষে জাতি জনগণনার পথে কেন্দ্র, পাল্টা কোটার দাবি কংগ্রেসের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...