Monday, June 22, 2026

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল। শনিবার সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ ভবনে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করেন পর্ষদের (WBBME Madrasah Board Madhyamik Result 2025) কর্তারা। উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মিডিয়ায় এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই! আমি আশা করি তোমরা ভবিষ্যতে আরও সাফল্য পাবে।তোমাদের জীবনের এই বিশেষ দিনটিতে, আমি তোমাদের বাবা-মা, তোমাদের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক – সকলকে ধন্যবাদ জানাচ্ছি।তাঁদের সহায়তাই তোমাদের সাফল্যের চাবিকাঠি।আর যারা আজকে ভালো ফল করতে পারোনি, তাদের আমি বলবো: মন খারাপ করো না। চেষ্টা চালিয়ে যাও। সামনের দিনে তোমরাও অবশ্যই সফল হবে।তোমাদের সবাইকে আবারও আমার অনেক আশীর্বাদ আর শুভ কামনা জানাই। তোমরা সবাই ভালো থেকো।’

পর্ষদের তরফে জানানো হয়েছে, শনিবারই রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্যাম্প অফিস থেকে হাই-মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসার প্রধানদের হাতে হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিলের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। তারপর পড়ুয়ারা মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন বলে জানানো হয়েছে। বেলা ১২টা থেকে www.wbbme.org এবং http://wbbmeexam.org/marksheet/login – এই দুটি ওয়েবসাইটের ছাত্রছাত্রীরা ফলাফল দেখতে পাবেন। চলতি বছর মাদ্রাসার তিনটি স্তরের (হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল) পরীক্ষা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৫ হাজারের সামান্য বেশি ছিল। গত ১০ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা হয়।পরীক্ষা শেষ হওয়ার প্রায় সাতষট্টি দিনের মাথায় ঘোষণা হল হাই মাদ্রাসা বোর্ডের ফলাফল।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...