Friday, April 3, 2026

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

Date:

Share post:

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। দিল্লি থেকে তেল আভিভগামী এয়ার ইন্ডিয়ার AI139 বোয়িং ৭৮৭ বিমানটি যখন জর্ডনের আকাশসীমায় ছিল, ঠিক তখনই বেন গুরিয়ন বিমানবন্দরে মিসাইল হামলার খবর আসে। সঙ্গে সঙ্গে নিরাপত্তার স্বার্থে বিমানের গতিপথ পরিবর্তন করে সেটিকে আবু ধাবির দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

ঘটনার জেরে রবিবার তেল আভিভ থেকে দিল্লিগামী উড়ান বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত তেল আভিভগামী সমস্ত বিমান পরিষেবা স্থগিত রাখা হবে। তবে বিমান সংস্থার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

সূত্রের খবর, হাউথি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, গাজায় ইজরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদেই এই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়েছে।

বিমানবন্দর সূত্রে খবর, মিসাইলটি টার্মিনাল ৩-এর পার্কিং এলাকায় আছড়ে পড়ে এবং এই হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন। তীব্র নিরাপত্তা উদ্বেগের কারণে বেন গুরিয়ন বিমানবন্দরের সমস্ত উড়ান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০২৩ সালে হামাসের হামলার পর গাজায় লাগাতার সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইজরায়েল। সেই যুদ্ধের পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই এই হামলা বলে অনুমান বিশেষজ্ঞদের।

আরও পড়ুন – অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...