Sunday, April 12, 2026

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

Date:

Share post:

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে বলা হয় কী হবে তখন। উভয় সংকটে পড়া ছাড়া তাঁর আর কোনও উপায় নেই। কারণ তাঁর মনে প্রাণে যে শুধুই মোহনবাগান। আর সেই কারণেই তো আইসিএসই-তে অঙ্ক পরীক্ষার আগেও মোহনবাগানের ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন সম্পূর্ণা। লিগ শিল্ড জয়ের মুহূর্তটা যে তাঁর কাছে বড্ড প্রিয়। সেই সম্পূর্ণাকেই এদিন মোহনবাগান তাঁবুতে সংবর্ধনা দেওয়া হল। ৯৯.৬ পার্সেন্ট নম্বর পেয়ে তৃতীয় হয়েছে সম্পূর্ণা(Sampurna Sinha)।

দেশে আইসিএসই-তে তৃতীয় হয়েছে এই কিশোরী। মোহনবাগানও(Mohunbagan) যেমন সাফল্যের সিঁড়ি বেয়ে শীর্ষে পৌঁছেছে। তার ভক্তও সাফল্যের শীর্ষে। পরীক্ষার সময় ম্যাচ দেখতে মাঠে যাওয়া, এমনটা এখনও অনেকেই ভাবতে পারে না। কিন্তু সম্পূর্ণার(Sampurna Sinha) ছিল অগাধ আত্মবিশ্বাস। সে তো বলেই ফেলল প্রিয় ক্লাবের লিগ শিল্ডে জয়ের মুহূর্ত যদি পরীক্ষার জন্য দেখতেই না আসতে পারি, তাহলে সারা বছর কী পড়াশোনা করলাম। বাবা-মায়ের থেকেও পেয়েছেন সবসময় সমর্থণ। আর হ্যাঁ, আরেকজন কিন্তু সম্পূর্ণার কাছে সবচেয়ে প্রিয়। সে হল তাঁর “চিংড়ি দেবতা”। এমন সমর্থক খুঁজে পাওয়াটাও কিন্তু গর্বের ব্যাপার। ক্লাব তাঁবুতে তাঁর হাতে এদিন সংবর্ধনা তুলে দেওয়ার পাশাপাশি উঠল মিষ্টির হাঁড়ি, পুস্প স্তবক সহ মোহনবাগানের ডায়ারি।

সম্পূর্ণার বক্তব্য, “আমার বাবা-মা সবসময় সমর্থন করে। যদি সারা বছর পড়াশোনা করি, তাহলে পরীক্ষার আগের দিন কী করলাম সেটার সেভাবে কোনও গুরুত্ব থাকে না। বাবা-মা কিছু বলে না। তবে দাদু দিদা মাঝে মধ্যে একটু বলে। আমিও সবসময় বলি লিগ শিল্ড তো বছরে একবারই আসে। সারা জীবনটাই তো পরীক্ষা। সে তো বারবারই আসবে। আমার কাছে পরীক্ষার থেকেও বেশি দুশ্চিন্তা থাকে মোহনবাগানের ম্যাচ থেকে”।

আইসিএসই-তে তৃতীয় হয়েছে সে। আগামী দিনে কী নিয়ে পড়তে চায় সম্পূর্ণা। সেই নিয়েও পরিকল্পনা জানালো এই কিশোরী। আগামী দিনে তাঁর স্পোর্টন মেডিসিন কিংবা স্পোর্টস সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে চায় সে।

মেয়ে তৃতীয় হয়েছে। বাবাও কিন্তু পিছিয়ে নেই। কথায় কথায় জানা গেল ১৯৯৫ সাবে মাধ্যমিকে প্রথম হয়েছিলেন সম্পূর্ণার বাবা সুপ্রিয় সিনহা। তিনিও কিন্তু আদ্যপ্রান্ত মোহনবাগান সমর্থক। সেবার তাঁর বাড়িতে মিষ্টি পৌঁছেছিল মোহনবাগানের তরফে। এবার তাঁর মেয়েকে ক্লাব তাঁবুতে সংবর্ধনা দিল মোহনবাগান। তিনি গর্বিত। মোহনবাগান সমর্থক হওয়ার পাশাপাশি সুপ্রিয় সিনহা আবার পিয়ারলেসের কর্তাও।

Related articles

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...