Saturday, March 14, 2026

ভারতীয় দল থেকে আরসিবি, নেতৃত্বে ছাড়া নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি

Date:

Share post:

ভারতীয় দলের(Team India) অধিনায়কত্ব ছেড়েছেন। আইপিএলেও(IPL) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(rcb) অধিনায়কত্ব ছেড়েছিলেন। বিরাট কোহলির(Virat Kohli) এই সিদ্ধান্ত গুলো নিয়ে এখনও নানান কথাবার্তা হয়। এবার বিরাট নিজেই মুখ খুললেন। কেন তিনি অধিনায়কত্বের পদ থেকে সরে এসেছিলেন সেই কথাই সকলের সামনে আনলেন খোদ বিরাট(Virat Kohli)। নিজের খেলার দিকে মন দেওয়া এবং আনন্দে থাকার জন্যই ভারতীয় দল এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কের পদ থেকে সরে এসেছিলেন এই তারকা ক্রিকেটার।

এবারের আইপিএলে(IPL) দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। ভারতীয় দলের হয়েও ওডিআই এবং টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি ছিলেন দুর্ধর্ষ ফর্মে। অধিনায়ক থাকাকালীন শেষের দিকটা একেবারেই ভাল পারফরম্যান্স করতে পারছিলেন না বিরাট কোহলি(Virat Kohli)। তাঁকে নিয়ে যেমন প্রত্যাশার পারদটা চড়ছিল তেমনই চাপটাও বাড়ছিল বিরাট কোহলির ওপর। তাঁর খেলার ওপর প্রভাব পড়ছিল। তিনি একটু আনন্দের সঙ্গে খেলতে চেয়েছিলেন, আর সেটাই নেতৃত্ব থেকে সরে আসার পিছনে অন্যতম প্রধান কারণ হিসাবে মনে করছেন বিরাট কোহলি।

ময়ান্তি ল্যাঙ্গারের(Mayanti Langer) সঙ্গে একটি চ্যাট শোয়ে বিরাট কোহলি জানিয়েছেন, “আমার কখনোই মনে হয়নি যে আমার মনোযোগ সরে গিয়েছিল। আমি শুধু এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম যে, কী করতে হবে সেটাই বুঝতে পারছিলাম না। সেই সময়টাই আমার কাছে সবচেয়ে কঠিন একটা পরিস্থিতি ছিল। সেই সময়ই আমি ঠিক করেছিলাম যদি আমাকে এই জায়গায় থাকতে হয় তবে সবার আগে খুশি থাকতে হবে। আমি একটা এমন জায়গায় থাকতে চেয়েছিলাম যেখানে আমায় কেউ জাজ করবে না”।

২০২১ সালে টি টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে গিয়েছিলেন বিরাট কোহলি। এরপরই তাঁকে ভারতীয় দলের ওডিআই অধিনায়কের পদ থেকেও সরিয়ে দিয়েছিল বিসিসিআই। এক ফর্ম্যাটে আলাদা আলাদা অধিনায়ক না রাখার কথাই বলা হয়েছিল বোর্ডের তরফে। এরপর টেস্ট ফর্ম্যাট থেকে নিজেই অধিনায়কের পদ থেকে সরে গিয়েছিলেন বিরাট কোহলি। বিরাট কোহলির নেতৃত্ব ছাড়া এবং দায়িত্ব থেকে সরানোর এই বিষয় নিয়ে জোর সমালোচনা হয়াছিল। বিতর্কও হয়েছিল প্রচূর। অবশেষে সেই প্রসঙ্গেই মুখ খুললেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...