Saturday, June 27, 2026

নতুন পোপকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Date:

Share post:

ভ্যাটিকান সিটির নতুন পোপ নির্বাচিত হয়েছেন লিও দ্য ফোর্টিন (Leo XIV)। আমেরিকা থেকে প্রথমবার কোনও ক্যাথলিক বিশপ পোপ নির্বাচিত হওয়ায় আগেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এছাড়াও ভ্লাদিমির পুতিন থেকে ইউক্রেন রাষ্ট্রপতি ভোলোদাইমির জেলেনস্কি, ইজরায়েলের রাষ্ট্রপতি ইসাক হেরজকও শুভেচ্ছা জানান নতুন পোপকে। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) স্বাগত জানান নতুন পোপকে।

নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডেলে নব নির্বাচিত পোপকে স্বাগত জানিয়ে লিখেছেন, আমি ভারতের জনগণের পক্ষ থেকে পবিত্র পোপ লিও চতুর্দশকে (Pope Leo XIV) আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানাই। তাঁর নেতৃত্বে ক্যাথলিক চার্চের শান্তি, সম্প্রীতি, সংহতি এবং সেবার আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার তাৎপর্যপূর্ণ সময় এসেছে। ভাটিকান সিটির সঙ্গে সম মনোভাবের বিষয়গুলিতে আলোচনা ও সহযোগিতা চালিয়ে যেতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...