Tuesday, June 16, 2026

আজ রবীন্দ্র জন্মজয়ন্তীতে জোড়াসাঁকো থেকে বিধানসভায় শ্রদ্ধাঞ্জলি-কবিবন্দনা

Date:

Share post:

আজ পঁচিশে বৈশাখ। বাঙালির গর্বের দিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিবস (Rabindranath Tagore birthday) উপলক্ষে রাজ্যজুড়ে কবিবন্দনা। শুক্রবার সকালে এক বিশেষ অনুষ্ঠানে কবিগুরুকে শ্রদ্ধা জানাবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১টায় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করবেন নারী ও শিশু কল্যাণমন্ত্রী ডাঃ শশী পাঁজা। একই সময় নবান্নে কবিগুরুর ছবিতে মাল্যদান করবেন খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়। রাজ্য বিধানসভাতেও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলা বারোটায় রবীন্দ্রসদনে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করবেন তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)।

পশ্চিমবঙ্গ সরকারের (Govt of WB) তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে রবীন্দ্রসদন সংলগ্ন ক্যাথিড্রাল রোড মঞ্চে ‘কবিপ্রণাম’ অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কবিগুরুর স্মৃতিচারণা এবং রবীন্দ্র সংস্কৃতির পরিবেশনায় আগামী ১০ থেকে ২৪ মে পর্যন্ত এক পক্ষকাল ধরে প্রতিদিন বিকেলে রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, একতারা মুক্তমঞ্চ, অবনীন্দ্র সভাঘর, বাংলা আকাদেমি সভাঘরে রাজ্য সরকারের এই অনুষ্ঠান চলবে। ভারত পরিক্রমায় রবীন্দ্রনাথকে নিয়ে এক বিশেষ প্রদর্শনীর আয়োজনও করা হয়েছে।

প্রতি বছরের মতো এবারেও মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনের আয়োজন করা হয়েছে।

Related articles

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...

বৃষ্টির পূর্বাভাসের মাঝেও কমছে না গরম, অতিভারী বর্ষণ পাহাড়ে!

বঙ্গে বর্ষার মরসুম (Monsoon Season) শুরু হলেও আবহাওয়ার মেজাজ দেখে সেটা বোঝার উপায় নেই। মঙ্গলবার জেলায় জেলায় বৃষ্টির...