Thursday, March 19, 2026

শুল্ক যুদ্ধে পিছু হঠল আমেরিকা-চিন, বাড়ল ডলার-ইউয়ানের মান

Date:

Share post:

আপাতত শুল্ক যুদ্ধে (tariff war) ইতি টানার চেষ্টার আমেরিকা ও চিন। এই যুদ্ধ যে দুই দেশের অর্থনীতিকে ভালো দিকে নিয়ে যাবে না, তা বুঝেই কার্যত পিছু হঠার সিদ্ধান্ত। আর দুই দেশ ৯০ দিনের জন্য শুল্ক যুদ্ধ থামানোর কথা ঘোষণা করতেই বাড়ল আমেরিকান ডলার (Dollar) ও চিনের ইউয়ানের (Yuan) দাম। ইতিবাচক প্রভাব দুই দেশের শেয়ার বাজারেই।

প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য শুল্ক যুদ্ধের শুরুতে লাগু হওয়া সব শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হল। এপ্রিল মাসের শুরুতে চিনের পণ্যের উপর ১২৫ শতাংশ শুল্কের ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আগে থেকেই ফেনটানিল শুল্ক ছিল চিনের উপর ২০ শতাংশ। ফলে মোট শুল্ক দাঁড়িয়েছিল ১৪৫ শতাংশ। চিনও দমে না গিয়ে পাল্টা আমেরিকার পণ্যের উপর ১২৫ শতাংশ শুল্কের ঘোষণা করেছিল।

রবিবার একটি বৈঠকে দুদেশের প্রতিনিধিরা সিদ্ধান্ত  নেন, শুল্ক যুদ্ধের শুরুতে লাগু হওয়া শুল্ক প্রত্যাহার করা হবে। উভয় পক্ষই ১০ শতাংশ শুল্ক লাগু করার পক্ষে মত দেয়। সেক্ষেত্রে চিনে আমদানি হওয়া মার্কিন দ্রব্যের উপর লাগু হল ১০ শতাংশ শুল্ক। এবং আমেরিকায় আমদানি হওয়া চিনের দ্রব্যের উপর লাগু হল ১০ শতাংশ শুল্ক (tariff)। আগে যুক্ত থাকা ফেনটানিল শুল্ক যুক্ত হয়ে চিনা সামগ্রীতে মোট ৩০ শতাংশ শুল্ক লাগু হয়। এই সিদ্ধান্ত আগামী ৯০ দিনের জন্য নির্ধারিত বলে জানানো হয়।

দুই দেশের বৈঠকের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই সোমবার চাঙ্গা দুই দেশের শেয়ার বাজার। ব্লুমবার্গ ডলার ইনডেক্সে বিশ্ব বাজারে ডলারের দাম ১.৫ শতাংশ বাড়তে দেখা যায়। সোমবার ডলারের নিরিখে বাড়তে দেখা যায় চিনের ইউয়ানকেও। শুক্রবারের ৭.২৪ থেকে ইউয়ানের দাম কমে ৭.১৯ হয়ে যায়।

spot_img

Related articles

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...