Wednesday, April 1, 2026

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

Date:

Share post:

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন হতবাক হয়েছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। তেমনই বিষন্ন অগুন্তী বিরাট ভক্তরা। এবার বিরাট কোহলিকে আবেগতাড়িত বার্তা দিলেন অনুষ্কা শর্মা(Anushka Sharma)। সোশ্যাল মিলিয়া বিরাট ঘরনীর লেখায় উঠে এল সেই সময়ের কথা, যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে নানান সমালোচনায় বিধ্ব হচ্ছিলেন বিরাট কোহলি(Virat Kohli)। বিরাটের চোখে জল, সেই কথাও এদিন আর গোপন করে রাখলেন না অনুষ্কা শর্মা।

২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত। একটা অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন বিরাট কোহলি। ব্যাটে রানের খরা। একের পর এক টেস্ট ইনিংসে ব্যর্থতা। সমালোচনার বানে বিদ্ধ হয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। লোকের সামনে অ্যাংগ্রি লুকে থাকলেও, চোখের জল পড়েছে বিরাটেরও। ভেঙে পড়েছেন তিনিও। আর সেই সব মুহূর্তের স্বাক্ষী স্ত্রী অনুস্কা শর্মা। এদিন তাঁর সোশ্যাল মিডিয়াতে উঠে এল সেই সমস্ত কথাই।

অনুস্কা শর্মা লিখেছেন, “সকলে রেকর্ড এবং মাইনস্টোন নিয়ে কথা বলবে। কিন্তু আমি মনে রাখব সেই চোখের জল যা তুমি কারও সামনে ফেলোনি। সেই সমস্ত লড়াই যা কেউ দেখতে পায়নি। মনে রাখব এই ফর্ম্যাটকে কতটা ভালোবাসা দিয়েছ তুমি। আমি জানি তার জন্য তোমাকে কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে”।

ভারতীয় দলের হয়ে ২০১১ সালে টেস্ট অভিষেক হয় বিরাট কোহলির।  ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি। এরপর থেকেই সাফল্যের রাস্তায় হাঁটা শুরু বিরাটের। এবার সেই দৌঁড়ই থামল তাঁর।

Related articles

কোচবিহারে ৯-এ ৯! শীতলকুচিকাণ্ড নিয়ে ফের বিজেপিকে নিশানা অভিষেকের

বিধানসভা নির্বাচনের (West Bangal 2026 Election) প্রচারে এসে শীতলকুচিতে গুলিকাণ্ড নিয়ে ফের বিজেপিকে কড়া ভাষায় নিশানা করলেন তৃণমূল...

চোটের অস্বস্তির মধ্যেই শাস্তি খাঁড়়া, জয়ের মধ্যেই সমস্যায় শ্রেয়স

আইপিএলের শুরুতেই জয় পেয়েছে পাঞ্জাব কিংস। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির মুখে পড়লেন প্রীতি জিন্টার দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার...

‘অপারেশন আরাহামা’য় খতম জঙ্গি! জম্মু-কাশ্মীরে উদ্ধার দেহ

রাতভর চলল জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) গান্দেরবাল জেলায় জঙ্গি দমন অভিযান 'অপারেশন আরাহামা'। মঙ্গলবার রাতেই সেনা, পুলিশ এবং...

একটা কাজও যদি করত: ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বড় সমস্যা গঙ্গার ভাঙ্গন। বড়েঞায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নিয়ে ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা...