Tuesday, March 3, 2026

CBSE দ্বাদশের পরীক্ষায় রূপান্তরকামীদের পাশের হার ১০০ শতাংশ! সার্বিকভাবে এগিয়ে মেয়েরা 

Date:

Share post:

মঙ্গলবার সকালে প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের (CBSE class XII results) দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল। চলতি বছরে পাশের হার ৮৮.৩৯ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৯১.৬৪ শতাংশ, ছাত্রদের ৮৫.৭০। এগিয়ে মেয়েরা। এর পাশাপাশি ৯৯. ৬০ শতাংশ পাশের হার নিয়ে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে বিজয়ওয়াড়া। আর সব থেকে বড় খবর এই পরীক্ষায় রূপান্তরকামীদের পাশের হার ১০০ শতাংশ! পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় ফল ঘোষিত হল।

CBSE সূত্রে জানা গেছে চলতি বছর মোট ১৬ লক্ষ ৯২ হাজার ৭৯৪ জন দ্বাদশের পরীক্ষা দিয়েছিলেন। উত্তীর্ণদের সংখ্যা ১৪ লক্ষ ৯৩ হাজার ৩০৭। এ বছর ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা।৭,৩৩০ টি পরীক্ষা কেন্দ্রে ১৯ হাজার ২৯৯ টি স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল জীবনের দ্বিতীয় বড় বোর্ড পরীক্ষা দেন। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in এবং results.cbse.nic.in -এ গিয়ে রেজাল্ট দেখা যাচ্ছে। ডিজিলকার এবং উমাঙ্গ অ্যাপের মাধ্যমে অ্যাডমিট কার্ডের তথ্য দিয়ে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

 

spot_img

Related articles

আজ দোলপূর্ণিমা, বসন্তের রঙিন উৎসবে মেতে উঠতে তৈরি আট থেকে আশি 

সাদাকালো কঠিন জীবনের সব অবসাদ দূরে সরিয়ে আজ মনকে রঙিন করে তোলার পালা। ফাগুনি পূর্ণিমায় আজ রঙের উৎসব।...

মাধ্যমিকের পর কোন বিষয়? পড়ুয়াদের দোটানা কাটাতে কেরিয়ার গাইডেন্সে জোর নয়া সভাপতির 

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সভাপতি হিসেবে সোমবার দায়িত্ব নিলেন অধ্যাপক পার্থ কর্মকার। চিরঞ্জীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হয়েই নিজের...

বাগুইআটিতে নয়া দমকল কেন্দ্রের শিলান্যাস সুজিতের, একগুচ্ছ প্রকল্পের সূচনা বিধাননগরে

রাজ্যজুড়ে উন্নয়নের কর্মযজ্ঞের অঙ্গ হিসেবে সোমবার একগুচ্ছ নতুন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হল বিধাননগরে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য...

প্রাক দোল- উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়-সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর, পা মেলালেন ডান্ডিয়ায়

দোলের প্রাক্কালে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত দোল ও হোলির মিলন উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয় ও সম্প্রীতির...