Tuesday, April 7, 2026

সোপিয়ানে জঙ্গিদের খোঁজে পুলিশ-যৌথ বাহিনীর তল্লাশি, চলল গুলি!

Date:

Share post:

জঙ্গি হামলার (Terrorist attack) আবহে উপত্যকায় ফের উত্তেজনা। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের জঙ্গলে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালানোর সময় গুলির শব্দে চমকে ওঠেন স্থানীয়রা। অসমর্থিত সূত্রের খবর সেনাবাহিনীর গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে। মোট তিনজন লুকিয়ে রয়েছে বলে খবর। ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির (Ceasefire between India- Pakistan) আবহে মঙ্গলবার সন্ত্রাসবাদীদের খোঁজে পুলিশ ও যৌথ বাহিনীর চিরুনি তল্লাশিতে গোলাগুলির শব্দ শোনা যায় উপত্যকায়। পুরো এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী, সতর্ক রয়েছে সেনা (Indian Army)।

পহেলগামের ঘটনার পর ভারত অপারেশন সিন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রত্যাঘাত করলেও পর্যটকদের উপর হামলাকারী জঙ্গিদের খোঁজ এখনও মেলেনি। তারা এখনও কাশ্মীরে লুকিয়ে রয়েছে বলে সন্দেহ করছে গোয়েন্দা দফতর। এদিন সকালে গোপন সূত্রে সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার খবর পাওয়া মাত্রই সোপিয়ানে তল্লাশি শুরু করে সেনাবাহিনীর জওয়ানরা। ঠিক তখনই শোনা যায় গুলির শব্দ। সন্দেহভাজনদের দিয়ে লক্ষ্য করে নিরাপত্তারক্ষীরা কয়েক রাউন্ড গুলি চালিয়েছেন বলে পুলিশের তরফে জানা গেছে। যদিও এখনও পর্যন্ত এই সংক্রান্ত বিস্তারিত তথ্য মেলেনি।

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...