Sunday, April 12, 2026

তিনদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

তিন দিনের জন্য ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মাঝেমধ্যে মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা সফরে যান সেখানে উন্নয়ন এবং হাল-হকিকত নিয়ে খোঁজখবর নিতে। এবারেও তিনটি প্রোগ্রাম নিয়ে উত্তরবঙ্গে(North Bengal) যাচ্ছেন তিনি। এদিন নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee) জানান, উত্তরবঙ্গে তিনটি কর্মসূচি রয়েছে। আমার সঙ্গে মুখ্যসচিব যাবে। একটি রয়েছে সিনারজিক প্রোগ্রাম। সেটি হবে ১৯ তারিখ বেলা চারটে নাগাদ।

কুড়ি তারিখ পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হবে ওদলাবাড়িতে। বর্ষায় ঝড়-জলের জন্য বানারহাটে অনুষ্ঠান করা যাবে না। ২১ তারিখ উত্তরকন্যায় উত্তরবঙ্গের আটটা জেলা নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হবে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থাকবে। এ ছাড়াও দার্জিলিং(Darjeeling) ও কালিম্পংয়ের পক্ষ থেকে জিটিএ থাকবে। এ ছাড়াও দুই দিনাজপুর এবং মালদার প্রতিনিধিরা ভার্চুয়ালি উপস্থিত থাকবে। এরপর সমস্ত কাজ মিটিয়ে ২২ তারিখ আবার কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...