Friday, May 22, 2026

যুবসমাজের মধ্যে নেশার কী প্রভাব প্রীতমের মৃত্যু তার নমুনা: আক্ষেপ দিলীপের

Date:

Share post:

স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথমপক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের মৃত্যুতে শোকাহত বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মঙ্গলবার, প্রীতমের মৃত্যু পরে তিনি বলেন, “পুত্র-সুখ পাইনি, পুত্র-শোক পেলাম।“ বুধবার সকালে প্রীতমের মৃত্যুর বিষয় নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন দিলীপ। তাঁর কথায়, বর্তমান যুবসমাজের উপর নেশার যে কী প্রভাব- এটা তাঁর উদাহরণ। প্রীতমের মৃত্যু একটা শিক্ষা বলে মত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির।

দিলীপের সঙ্গে বিয়ের ২৫ দিনের মাথায় মৃত্যু হয় রিঙ্কুর প্রথমপক্ষের ছেলে প্রতীমের। বিয়েতে উপস্থিত না থাকলেও দিলীপের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা শোনা যায়। একসঙ্গে ইডেনে খেলাও দেখতে যান তাঁরা। মঙ্গলবার রহস্যমৃত্যুর পরেই শোনা যায়, মাদক সেবন করতেন প্রীতম। একাধিক জটিল শারীরিক সমস্যা ছিল তাঁর। এদিন সৎছেলের মৃত্যু নিয়ে বলতে গিয়ে দিলীপ (Dilip Ghosh) জানান, আগে থেকেই মাদক আসক্ত ছিলেন প্রীতম। তাঁর কাউন্সেলিং চলছিল। অফিসেও চিকিৎসক ছিল। এর পরেই বিস্ফোরক দিলীপ বলেন, “আজকের যুবসমাজের মধ্যে নেশার যে কি প্রভাব, তার এটা একটা নমুনা।”

প্রীতমের একাকিত্বের তত্ত্ব উড়িয়ে দিয়ে দিলীপ বলেন, একা থাকতেন না, বন্ধু-বান্ধবের সঙ্গে থাকতেন তিনি। তাঁর মা-ও (রিঙ্কু) গিয়ে থাকতেন। কী থেকে যে কী হয়ে গেল!
আরও খবরবান্ধবীর ব্ল্যাকমেলেই কি মৃত্যু প্রীতমের! পোস্ট ঘিরে তুমুল শোরগোল, রিঙ্কুকে আক্রমণের প্রতিবাদ কুণালের

দিলীপের কথায়, “আমাদের সবার কাছে এটা একটা বড় শিক্ষা। আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কী করছে তা দেখতে হবে। লেখাপড়া শিখিয়ে দিলেই আর দায়িত্ব শেষ হয় না। বিপদ থেকেই যায়।“ প্রসঙ্গত, হাতেগোনা কয়েকমাসের সম্পর্ক। তাতেই সৃঞ্জয় খুব কাছের হয়ে গিয়েছিল বিজেপি নেতার। একসঙ্গে খেলা দেখতে গিয়েছিলেন তাঁরা।”

Related articles

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...

‘সবার জন্য রেশন’ নীতিতে ইতি! ‘স্বচ্ছল ‘উপভোক্তাদের কার্ড ফেরত দেওয়ার আবেদন খাদ্যমন্ত্রীর

তৃণমূল জমানার 'সবার জন্য রেশন' নীতিতে কার্যত ইতি টানার ইঙ্গিত দিল নতুন বিজেপি সরকার। আর্থিকভাবে 'স্বচ্ছল 'উপভোক্তাদের স্বেচ্ছায়...

রাজ্যের পড়ুয়াদের পিঠের বোঝা কমবে? চালু কেন্দ্রের ‘স্কুল ব্যাগ পলিসি ২০২০’

স্কুল পড়ুয়াদের ভারী ব্যাগের বোঝা কমাতে কেন্দ্রের 'স্কুল ব্যাগ পলিসি ২০২০' (School Bag Policy 2020) কার্যকর করার নির্দেশ...

মিড-ডে মিলে তেল, গ্যাস কমানোর ফতোয়া: যুদ্ধ-সংকটে প্রথম কোপ শিশুদের উপর!

জ্বালানি গ্যাসের পরে এবার গোটা দেশ যে ভোজ্য তেলের সংকটের মধ্যেও পড়েছে তা লুকানোর আপ্রাণ চেষ্টা কেন্দ্রের মোদি...