Wednesday, June 24, 2026

“বিরাট সিদ্ধান্তে” একটুও অবাক হননি সুনীল গাভাসকর

Date:

Share post:

গত সোমবার হঠাত্ই টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। এরপর থেকেই হৈচৈ শুরু হয়ে গিয়েছে। বরু প্রাক্তন ক্রিকেটাররাই বিরাট কোহলির এই সিদ্ধান্ত দেখে হতবাক হয়ে গিয়েছেন। কিন্তু সুনীল গাভাসকর(Sunil Gavaskar) কিন্তু একেবারেই চমকে যাননি। তাঁর মন্তব্য অনুযায়ী এমন একটা আঁচ নাকি অনেকদিন ধরেই পাচ্ছিলেন তিনি। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন সুনীল গাভাসকর।

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে ১০ হাজারি ক্লাবে নাম লিখিয়েছিলেন সুনীল গাভাসকর(Sunil Gavaskar)। সেই তালিকায় বিরাট কোহলির(Virat Kohli) পৌঁছনোর জন্য বাকি ছিল মাত্র ৭৭০ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্টে সেই লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছে যেতেই পারতেন তিনি। কিন্তু তার আগেই সব শেষ। টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। যদিও গাভাসকর মনে করছেন নির্বাচকদের সঙ্গে কথাবার্তা বলেই হয়ত এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

সুনীল গাভাসকর জানিয়েছেন, “বিরাট কোহলির এই সিদ্ধান্তে আমি একেবারেই হতবাক হইনি। কারুর খেলা বা না খেলার সিদ্ধান্তটা একান্তই তাঁর নিজস্ব। তবে আমি সাপ্রাইজ হইনি। তার কারণ অস্ট্রেলিয়ায় যা হয়েছিল তারপর দলে যে একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে সেটা বুঝতেই পেরেছিলাম। সেই কারণে একেবারেই হতবাক হইনি আমি”।

অস্ট্রেলিয়ার কাছে তাদের ঘরের মাঠে বিশ্রী হার। সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়া রোহিত শর্মার(Rohit Sharma) এবং এই প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে না পারা। এসব নিয়ে ক্রিকেট মহলে কম আলোচনা হয়নি। সুনীল গাভাসকর কিন্তু মনে করছেন রোহিত এবং বিরাট কোহলি(Virat Kohli) সকলের সঙ্গেই নানান আলোচনা করেছেন।

গাভাসকর আরও জানিয়েছেন, “অবশ্যই আমার মনে হয় তাদের দুজনের সঙ্গেই নানান আলোচনা হয়েছে। কারণ কেউই এটা চাইবে না তাদের দুজনের মতো ক্রিকেটারকে দল থেকে বসানো হোক। কেউই এটা টাইতে পারে না। এমনভাবেই তাদের মতো দুই ক্রিকেটারের টেস্ট বিদায় জানানোটাই হয়ত সকলে চেয়েছিলেন। তারা এই বিদায়ের সঙ্গেই একটা বার্তাও বিশ্বকে দিয়ে গেলেন যে যা করার তা হয়ে গিয়েছে”।

বিরাট কোহলিকে নিয়ে এখনও ক্রিকেট মহলে চর্চা থামছে না। প্রাক্তন, বিশেষজ্ঞ সব বিরাট ভক্তরাও বেশ বিষন্ন। কিন্তু বিরাট কোহলি এখন টেস্টের মঞ্চে প্রাক্তন ক্রিকেটার।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...