Tuesday, March 3, 2026

বিধায়ক তাপস সাহার প্রয়াণে মর্মাহত মুখ্যমন্ত্রী, শোকপ্রকাশ অভিষেকেরও

Date:

Share post:

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) প্রয়াণে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “নদিয়ার তেহট্টের বিধায়ক, আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য, তাপস সাহার অকাল মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। তিনি আমার অনেক দিনের পুরাতন সহকর্মী ছিলেন। তাঁর এই মৃত্যু জেলা তথা বাংলার রাজনীতিতে অপূরণীয় ক্ষতি।
আমি তাঁর পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অগণিত সমর্থককে আমার আন্তরিক সমবেদনা জানাই।”

সোশ্যাল মিডিয়ায় অভিষেক জানিয়েছেন,”তেহট্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা তাপস কুমার সাহার (Tapas Saha) প্রয়াণে আমি গভিরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাই গভীর সমবেদনা।”

আরও পড়ুন-প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক, রাজনীতিতে শোকের ছায়া

বৃহস্পতিবার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাপস সাহার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। বুধবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন বিধায়ক। এরপরই তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তাপসবাবু। এর আগেও একাধিকবার অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।

_

_

_

_

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

মাধ্যমিকের পর কোন বিষয়? পড়ুয়াদের দোটানা কাটাতে কেরিয়ার গাইডেন্সে জোর নয়া সভাপতির 

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সভাপতি হিসেবে সোমবার দায়িত্ব নিলেন অধ্যাপক পার্থ কর্মকার। চিরঞ্জীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হয়েই নিজের...

বাগুইআটিতে নয়া দমকল কেন্দ্রের শিলান্যাস সুজিতের, একগুচ্ছ প্রকল্পের সূচনা বিধাননগরে

রাজ্যজুড়ে উন্নয়নের কর্মযজ্ঞের অঙ্গ হিসেবে সোমবার একগুচ্ছ নতুন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হল বিধাননগরে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য...

প্রাক দোল- উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়-সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর, পা মেলালেন ডান্ডিয়ায়

দোলের প্রাক্কালে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত দোল ও হোলির মিলন উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয় ও সম্প্রীতির...

ভোটার তালিকা জট: দায় ঝাড়ছে কমিশন, পাল্টা সরব ডব্লিউবিসিএস আধিকারিকরা 

ভোটার তালিকায় ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন নামগুলি ঘিরে দানা বাধা বিতর্কে এবার সরাসরি সংঘাতের আবহে মুখ খুলল ডব্লিউবিসিএস...