Wednesday, April 1, 2026

শহিদ সেনাদের শ্রদ্ধা জানাতে বিধানসভায় আসছে প্রস্তাব

Date:

Share post:

সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে শহিদ হওয়া ভারতীয় সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে এবং ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে রাজ্য বিধানসভায় আনা হতে চলেছে একটি বিশেষ প্রস্তাব। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এ কথা জানান। তিনি বলেন, আগামী ৯ জুন থেকে শুরু হতে পারে বিধানসভার পরবর্তী অধিবেশন, যা চলবে সপ্তাহ দুয়েক। ওই অধিবেশনেই উত্থাপিত হবে এই বিশেষ প্রস্তাব। যদিও ঠিক কবে এটি পেশ করা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

একইসঙ্গে, রাজ্য সংখ্যালঘু কমিশন আইনের একটি সংশোধনী সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল নিয়েও আলোচনা হবে এই অধিবেশনে। উল্লেখ্য, গত মাসে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে এক জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। তাঁদের মধ্যে ২৫ জনই ছিলেন নিরীহ পর্যটক। সেই হামলার পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা, যার ফলেই ‘অপারেশন সিঁদুর’-এর সফল বাস্তবায়ন ঘটে। রাজ্য বিধানসভায় এই প্রস্তাব পেশের মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা এবং দেশের প্রতিরক্ষায় নিয়োজিত সেনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে বলেই মত পর্যবেক্ষকদের।

আরও পড়ুন – টানা ২২ দিন ঘুমতে দেয়নি পাক সেনা! পূর্ণমের বয়ানে অকথ্য মানসিক নির্যাতনের বর্ণনা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রশিক্ষণ চলাকালীন রাশিয়ার সামরিক বিমানে দুর্ঘটনা!

ক্রিমিয়ার (Crimea) পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল রাশিয়ার সেনাবাহিনীর মালবাহী An-26 বিমান। সূত্রের খবর, এই দুর্ঘটনায় বিমানে থাকা...

বুধবার সকাল থেকে ফের CEO দফতরের সামনে ধর্না তৃণমূলের

ভিনরাজ্য থেকে ভোটার ঢোকাতে অবৈধভাবে ফর্ম সিক্স (Form 6) জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে রাতভর সিইও অফিসের...

ভোটমুখী বাংলায় বালিগঞ্জসহ কলকাতার ১০ জায়গায় ED তল্লাশি!

বুধবার সকাল থেকেই কলকাতায় ED অভিযান। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই ফের কেন্দ্রীয়...

বাড়তে চলেছে ৯০০ অত্যাবশ্যকীয়- জীবনদায়ী ওষুধের দাম!

ফের কপালে ভাঁজ সাধারণ মানুষের। বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি...