Sunday, April 5, 2026

জঙ্গিদের শহিদের মর্যাদার পর এবার ক্ষতিপূরণ! মসুদকে ১৪ কোটি, এরপরেও IMF-এর অর্থ সাহায্য

Date:

Share post:

পাকিস্তান (Pakistan) সরকারের ছাতার তলায় যে জঙ্গিরা রয়েছে তার প্রমাণ আবারও মিলল। অপারেশন সিন্দুরে ভারত শতাধিক জঙ্গিকে নিকেশ করেছিল। পাক সরকার শহিদের মর্যাদা দিয়েছিল জঙ্গিদের। শুরু হয়েছিল মরাকান্না। তাদের জাতীয় পতাকায় মুড়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল। এবার শাহবাজ সরকারের ‘দরদ’ আরও একধাপ এগিয়ে গেল। ভারতীয় সেনার হাতে খতম জঙ্গিদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করল শাহবাজ শরিফ সরকার। শুধু তাই নয়, ভারতের হানায় ক্ষতিগ্রস্ত বাড়ি, দতফরগুলিও ফের তৈরি করে দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, এরপরেও আইএমএফ তহবিল দেবে পাকিস্তানকে?

প্রধানমন্ত্রী শরিফ জানিয়েছেন, অপারেশন সিন্দুরে মৃতদের পরিবারকে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। জখমরা পাবেন ১০ থেকে ২০ লক্ষ টাকা। শুধু জয়েশ-ই-মহম্মদ প্রধান তথা আন্তর্জাতিক জঙ্গি মাসুদ আজহারকেই ১৪ কোটি টাকা দিতে চলেছে পাকিস্তান (Pakistan) সরকার। একইসঙ্গে জঙ্গিদের ক্ষতিগ্রস্ত বাড়ি, দফতরগুলিও আবার তৈরি করে দেওয়া হবে।

আরও পড়ুন- যান্ত্রিক ত্রুটি! পিছিয়ে গেল আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশুর যাত্রা

ভারত অতীতেও বারবার বলেছে, প্রমাণও করেছে পাক সরকার, সেনা ও জঙ্গি সংগঠনগুলির সম্পর্কের কথা। কিন্তু, প্রত্যেকবার তা খারিজ করে চেনা ফর্মুলাতেই হেঁটেছে ইসলামাবাদ। কিন্তু, এবার যেভাবে নিহত জঙ্গিদের জন্য সরকার বিরাট অঙ্কের আর্থিক সাহায্য ঘোষণা করল, তাতে পাক সরকারের দ্বিচারিতা বেআব্রু হয়ে গেল।

পহেলগাঁও হামলার পাল্টা গত ৭ মে ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছিল ভারত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল। এমনকি পাকিস্তানের কোনও পরিকাঠামোয় আঘাত করেনি ভারত।

_

_

_

_

_

_

_

_

_

_

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...