Saturday, March 14, 2026

ইস্টবেঙ্গলের তালিকায় ১৯ বিদেশি

Date:

Share post:

নতুন মরসুমের জন্য এখন থেকেই দল গোছাতে ব্যস্ত ইস্টবেঙ্গল(Eastbengal)। সবার আগে দলের বিদেশিদের দিকেই নজর দিচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। তবে তাড়াহুড়ো করতে একেবারেই নারাজ তারা। ১৯ জন বিদেশি ফুটবলার(Foreign Footballer) রয়েছে ইস্টবেঙ্গলের তালিকায়। সেখান থেকেই ২-৩ জনকে বেছে নেবে লাল-হলুদ ব্রিগেড। সেই কারণ একেবারেই তাড়াহুড়ো কতে নারাজ ইস্টবেঙ্গল(Eastbengal)। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

ইতিমধ্যেই সৌদি আরব থেকে ঘুরে এসেছেন থংবোই সিংটো(Thangboi Singto)। এফশির বৈঠক থাকলেও প্রধানত দুজন ফুটবলারকে স্কাউটিংয়ের জন্যই সেখানে গিয়েছিলেন থংবোই। ইতিমধ্যেই বেশ কয়েকজনের সঙ্গে কথাবার্তাও শুরু হয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্টের। তবে কারোর সঙ্গেই চূড়ান্ত হয়নি এখনও। গতবার বিদেশি ফুটবলার নিয়ে ভুগতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই এবার খানিকটা ধীরে চলতে চাইছে তারা। কার্যত থংবোই এবং অস্কারের ওপরই সমস্ত দায়িত্ব ছাড়া হয়েছে।

গুস্তাভোর হেনরিকসের সঙ্গেও কথাবার্তা স্তরেই রয়ছে সবকিছু। তাঁর প্রোফাইল দেখলেও এখনও পর্যন্ত চূড়ান্ত করেননি থংবোই কিংবা অস্কার(Oscar Bruzon) কেউই। আরও কয়েকজন বিদেশির সঙ্গে কথাবার্তা চলছে। তবে কারোর সঙ্গেই এখনও পর্যন্ত চুক্তি পাকাপাকি করা হয়নি।

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...