Saturday, April 11, 2026

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে লাগাম! পোশাক থেকে চিপস – জারি নির্দেশিকা

Date:

Share post:

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে ব্যাপক লাগাম টানল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় (Ministry of Commerce and Industry)। পোষাক (garments) থেকে ফল, প্যাকেটজাতক চিপস – বিপুল পরিমাণ দ্রব্য স্থলপথে বাংলাদেশ থেকে আমদানিতে (import) জারি হল নিষেধাজ্ঞা। এমনকি ভারতের পথে নেপাল, ভুটানে রফতানিতেও (export) নিষেধাজ্ঞা টানলো কেন্দ্র সরকার।

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের বৈদেশিক বাণিজ্য বিভাগের ডিরেক্টর জেনারেলের তরফে শনিবার নির্দেশিকা জারি হয়। সেখানে জানানো হয়, বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে বিভিন্ন সামগ্রীর আমদানি শুধুমাত্র কলকাতা সমুদ্র বন্দর (Kolkata Seaport) ও মহারাষ্ট্রের নব সেবা বন্দরের মাধ্যমেই হবে। অর্থাৎ অনেকাংশে বন্ধ হতে চলেছে বাংলা, অসম, ত্রিপুরা প্রভৃতি সীমান্তবর্তী রাজ্যগুলির সঙ্গে বাংলাদেশের স্থল বাণিজ্য।

বাণিজ্য পথের পাশাপাশি বিপুল পরিমাণ বাংলাদেশে উৎপাদিত সামগ্রীর ভারতে আমদানিতেও জারি হল একাধিক নির্দেশিকা। নির্দেশিকা অনুসারে, জলপথে বাণিজ্যে আমদানি করা যাবে না বাংলাদেশে তৈরি পোশাক (garments), ফল বা ফলের রসের দ্রব্য ইত্যাদি, প্যাকেটজাত চিপস থেকে স্ন্যাক্স, সুতি ও সুতির সামগ্রী, প্লাস্টিক ও পিভিসি সামগ্রী এবং কাঠের তৈরি আসবাব।

এক্ষেত্রে স্থল বাণিজ্যে ছাড় দেওয়া হয়েছে মাছ, এলপিজি (LPG), ভোজ্য তেল এবং পাথরের টুকরোকে। স্থল বাণিজ্যে (land port) নিষিদ্ধ হওয়া সব দ্রব্য এখন থেকে জলপথে আমদানি (import) করতে হবে বাংলাদেশ থেকে। এবং ভারতের উপর দিয়ে নেপাল ভুটানে রফতানি করা যাবে না বাংলাদেশের সামগ্রী, নির্দেশিকা বৈদেশিক বাণিজ্যের ডিরেক্টর জেনারেল অজয় ভাদুর।

Related articles

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...