Tuesday, April 7, 2026

তৃণমূলে যোগ দিয়েই শুভেন্দুকে তোপ বার্লার: সংবর্ধনা মালবাজারে

Date:

Share post:

কলকাতায় সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। ডুয়ার্সে ফিরতেই তৃণমূলের তরফে সংবর্ধনা দেওয়া হল জন বার্লাকে (John Barla)। তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক, মাদারিহাটের বিধায়ক জয়প্রকাশ টোপ্পো-সহ প্রচুর মানুষের উপস্থিতিতে সংবর্ধনা (felicitation) পেয়ে আপ্লুত বার্লা।

জন বার্লা জানান, “বিজেপিতে থেকে দেখেছি কেন্দ্র থেকে শুধুই কাগজে কলমে মানুষের জন্য বিভিন্ন প্রকল্প বলা হয়েছে কিন্তু আদতে কোনও কিছুই হয়নি। সাধারণ মানুষ একটা সুবিধাও পায়নি। না পাওয়া যায় মুদ্রা লোন না পাওয়া যায় কেন্দ্রের ঘোষণা করা চা বাগান শ্রমিকদের জন্য সুবিধা। যেখানে ডাবল ইঞ্জিন সরকার সেখানেই শুধুমাত্র নজর বিজেপির, বিজেপি তাদের প্রচারে বলে “সবকা সাথ সবকা বিকাশ” তাহলে কেন যে রাজ্যে বিজেপি নেই সেই রাজ্যকে সঠিক সুবিধা দেবে না কেন্দ্র! অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কাজ করছেন চা বাগান শ্রমিক থেকে শুরু করে আদিবাসী, নেপালি সমস্ত মানুষের জন্য। একেবারে তৃণমূল স্তরে কেন্দ্রীয় সাহায্য না মিললেও রাজ্য সরকার কিন্তু তাদের পাশে রয়েছে আর সেগুলো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। দিদি আমাকে সুযোগ দিয়েছেন মানুষের পাশে থাকবার আমি সেই কাজই করব।”

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আগে কেন্দ্রকে নোটিশ পাঠাক। কেন চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, কেন সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছে না সাধারণ মানুষ। তারপর আমাকে নোটিশ পাঠাক। জেলে যেতে আমি ভয় পাই না, সাধারণ মানুষের জন্য কাজ করতে গিয়ে জেলে যেতে হলে জেলেই যাব।” এদিন ট্রেন থেকে নেমে বাড়ি যাওয়ার পথে প্রথমেই মালবাজারের বাড়ি এলাকায় তাকে সম্বর্ধনা জানানো হয়। এরপর বাগড়াকোড গ্রাম পঞ্চায়েতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাকে সংবর্ধনা দেন।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...