Tuesday, March 31, 2026

তাপপ্রবাহের মাঝে স্বস্তি, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি- কালবৈশাখীর পূর্বাভাস! 

Date:

Share post:

চরম গরমের চোখরাঙানিকে ব্যাকফুটে রেখে স্বস্তির বৃষ্টি ভিজতে চলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এদিন কালবৈশাখীর সতর্কতা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতে।

হাওয়া অফিস বলছে, নির্দিষ্ট সময় বর্ষা ঢুকবে এ রাজ্যে। আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে সকাল থেকেই তীব্র গরম অনুভূত হবে। শনিবার সকালের দিকে মেঘলা, বেলা বাড়লে তাপপ্রবাহ অনুভূত হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে তাপমাত্রার বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই বটে, তবে সোমবারের পর থেকে উষ্ণতার পারদ নিম্নমুখী হবে। শনি রবিতে রাজ্যে বাড়বে ঝড়-বৃষ্টি।দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বৃষ্টি বেশি হবে।

 

 

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...