Sunday, June 14, 2026

সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

Date:

Share post:

পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের হাতে আটক থেকে সদ্য দেশে ফিরতে পেরেছেন হুগলির রিষড়ার জওয়ান পূর্ণম কুমার সাউ। তাঁদের সেই বীরত্বকে কুর্নিশ বাংলার শাসকদল তৃণমূলের। তাঁদের সম্মান জানাতে শুধুমাত্র রাজ্য নয়, অন্য রাজ্যগুলিতেও সাংগঠনিকভাবে সেনার প্রতি সম্মান দেখাতে শনিবার সেনা তর্পণ ও শহিদ সম্মানের আয়োজন করা হয়।

অসমের (Assam) কাছার জেলায় মিছিলের মাধ্যমে সেনার প্রতি সম্মান জানান তৃণমূল কর্মীরা। সেখানে মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব (Susmita Dev)। উপস্থিত ছিলেন জেলা সভাপতি রাজেশ দেব। মিছিল থেকে এই পরিস্থিতিতে সেনার পাশে থাকার বার্তা দেওয়া হয়।

অসমের পাশাপাশি মিছিলের আয়োজন করা হয় ত্রিপুরা (Tripura) জেলাতেও। ত্রিপুরার আমবাসায় মিছিলের আয়োজন করেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেস কর্মীরা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) ডাকে সাড়া দিয়ে জাতীয় পতাকা হাতে মিছিলে অংশ নেন আমবাসায় তৃণমূল কর্মীরা।

Related articles

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...