Tuesday, April 7, 2026

বৃষ্টিতে ছিটকে গেল কেকেআর, এক বল না খেলেও প্লেঅফের শীর্ষে বেঙ্গালুরু

Date:

Share post:

প্রত্যাশা মতোই কোহলির জয়ধ্বনি দিতে শনিবার সন্ধ্যায় সাদা জার্সিতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হাজির ছিলেন ‘বিরাট’ (Virat Kohli) ভক্তরা। ফ্ল্যাগ, টিফো, কাটআউট সবই ছিল। সঙ্গে সামান্য আশা ছিল কেকেআরের (Kolkata knight riders) জন্য। কিন্তু সবেতে জল ঢেলে দিলেন বরুন দেব। মাঠে আরসিবির বিরাট (VK) বনাম কেকেআরের বরুনের (Varun Chakraborty)লড়াই দেখার সুযোগ মিললো না। এক বল না খেলেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স, শীর্ষে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)।

শনিবার রাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে বিষন্নতার সুর। বৃষ্টির কারণে নাইটদের মাঠে নেমে লড়াইয়ের শেষ চেষ্টা করার সুযোগ দেখা গেল না, আবার টেস্ট থেকে অবসর নেওয়ার পর ভক্তদের উন্মাদনাকে কুর্নিশ জানিয়ে বিরাট পারফরম্যান্স চাক্ষুষ করার সুযোগও মিললো না। তবে প্রশ্ন একটাই, যেখানে তিন সপ্তাহ আগে আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার দোহাই দিয়ে কলকাতার ইডেন গার্ডেনস থেকে ফাইনাল ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়, সেখানে কেন দুদিন পর বেঙ্গালুরুতে কেমন আবহাওয়া থাকবে তার আঁচ চলতি সপ্তাহের শুরুতে করতে পারলেন না আইপিএল কর্তারা? ক্রিকেটে চওড়া হচ্ছে রাজনীতি, যে কারণে নিরাশ হতে হচ্ছে সমর্থকদের। আরসিবি-কেকেআর (RCB vs KKR) ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় দুই দলকেই এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়। যার ফলে ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আরসিবি লিগ টেবিলের শীর্ষস্থানে রয়েছে।। অন্যদিকে, ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় ষষ্ঠস্থানেই রয়ে গেল রাহানেরা। বেঙ্গালুরু সমর্থকদের পরিকল্পনা ছিল, কোহলির টেস্ট অবসরকে সম্মান জানাতে সাদা জার্সি পরে মাঠে উপস্থিত থাকবেন তাঁরা। হাজির হয়েছিলেন ঠিকই, কিন্তু প্ল্যানিংয়ে জল ঢাললো আবহাওয়া। যদিও সমর্থকরা বিরাটের আগামী ম্যাচের জন্য এই পরিকল্পনা বাস্তবায়িত করার ইচ্ছা প্রকাশ করেছেন।

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...