Wednesday, June 24, 2026

এশিয়া কাপ নিয়ে এখনও কোনও ভাবনা নেই, জানিয়ে দিলেন বিসিসিআই সচিব

Date:

Share post:

এশিয়া কাপ(Asia Cup) খেলা বা না খেলা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তই হয়নি। সাফ জানিয়ে দিলেন বিসিসিআই(BCCI) সচিব দেবজিত সাইকিয়া(Devajit Saikia)। সোমবার সকাল থেকেই একটি খবর হঠাৎ করে ঘুরতে শুরু করেছে। শোনা যাচ্ছিল বিসিসিআই(BCCI) নাকি এশিয়া কাপ(Asia Cup) থেকে নাম তুলে নিতে চলেছে। এই নিয়েই এবার মুখ খুললেন বোর্ড সচিব। এসিসির সঙ্গে এমন ধরণের কোনও কথা তো হয়ইনি। শুধু তাই নয় এই খবর একেবারে ভিত্তিহীন বলেই মনে জানিয়ে দিয়েছেন বোর্ড সচিব সাইকিয়া(Devajit Saikia)।

সোমবার সকাল থেকে হঠাত্ই শোনাযায় এসিসির প্রধান পাক মন্ত্রী হওয়ার কারণে নাকি এবার এশিয়া কাপ না খেলার পথে বিসিসিআই। আগামী মাসে হতে চলা মহিলাদের ইমার্জিং এশিয়া কাপও নাকি বয়কট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কার্যত ক্রিকেট মহলে এই নিয়ে হৈচৈ শুরু পড়ে গিয়েছিল। যদিও শেষপর্যন্ত সেই জল্পনাতে এবার জল ঢাললেন বোর্ড সচিব। সম্প্রতি এসিসির কোনও প্রতিযোগিতা নিয়ে বোর্ড কিছুই ভাবছে না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। সেইসঙ্গ এখন বোর্ডের মূল লক্ষ্য হল আইপিএলকে যথাযথভাবে শেষ করা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেবজিৎ সাইকিয়া(Devajit Saikia) জানিয়েছেন, “এদিন সকাল থেকেই আমাদের নজরে একটি খবর আসে যে বিসিসিআই নাকি এশিয়া কাপ এবং আসন্ন মহিলাদের ইমার্জিং এশিয়া কাপে অংশগ্রহণ করবে না। এই খবরের কোনওরকম সত্যতা নেই। শুধু তাই নয় এসিসির প্রতিযোগিতা নিয়ে এখনও পর্যন্ত কোনওরকমের সিদ্ধান্তের জন্য আলোচনা পর্যন্ত বিসিসিআইয়ে হয়নি। এমনকি এসিসিকে চিঠি দেওয়া, এমনও কোনও ঘটনা হয়নি”।

এই মুহূর্তে বোর্ডের(BCCI) প্রধান লক্ষ্যই হল আইপিএলকে সূষ্ঠুভাবে পরিচালনা করা। সেইসঙ্গে সামনেই রয়েছে ইংল্যান্ডেপ বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ। এই দুই প্রতিযোগিতা নিয়েই এখন সবচেয়ে বেশি ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ নিয়ে এই খবর যে একেবারেই ভিত্তিহীন তা বলতে কোনও দ্বিধা নেই বোর্ড সচিবের।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...