Saturday, June 27, 2026

ইংল্যান্ড সফরে বিরাটকে অধিনায়ক দেখতে চেয়েছিলেন শাস্ত্রী

Date:

Share post:

বিরাট কোহলির(Virat Kohli) অবসরের সিদ্ধান্ত আগেই রবি শাস্ত্রীকে(Ravi Shastri) বিষ্মিত করেছিল। তখন অবশ্য কিছু বলেননি তিনি। অবশেষে প্রিয় বিরাটকে নিয়ে মুখ খুলেছেন রবি শাস্ত্রী(Ravi Shastri)। তাঁর মতে এই ইংল্যান্ড সফরে বিরাট কোহলির কাঁধেই অধিনায়কের দায়িত্ব দেওয়া উচিৎ ছিল বিসিসিআইয়ের(BCCI)। শুধুমাত্র তাই নয় এত তাড়াতাড়ি তাঁর টেস্ট ক্রিকেট থেকে চলে যাওয়ার সিদ্ধান্তটা সঠিক নয় বলেই মনে করছেন ভারতীয় দলের এই প্রাক্তন কোচ।

রোহিত শর্মা(Rohit Sharma) টেস্ট থেকে অবসর নেওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই টেস্ট ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। সেই থেকেই শুরু হয়ে গিয়েছিল নানান হিসাব নিকাশ। নানান কথাবার্তাই শোনা যাচ্ছিল ক্রিকেট মহলে। বিরাট কোহলির(Virat Kohli) অবসরের পিছনেও নানান কারণ খুঁজছিলেন অনেকে। যদিও এখনও পর্যন্ত বিরাট কোহলি অবশ্য সেসব নিয়ে মুখ খোলেননি। তবে বিরাটের এই অবসরের সিদ্ধান্তটা কিছুতেই মেনে নিতে পারছেন না প্রাক্তন ক্রিকেটার তথা কোচ রবি শাস্ত্রী(Ravi Shastri)।

তিনি জানিয়ছেন, “আমি নিশ্চিত এখনও দুটো বছর বিরাট কোহলির মধ্যে টেস্ট ক্রিকেট খেলাটা ছিল। ইংল্যান্ডে টেস্ট জার্সিতে তাঁকে দেখলে আমি অত্যন্ত খুশি হতাম। এই টেস্ট সিরিজের জন্য তাঁকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া যেতেই পারত। তবে বিরাট কেন এই সিদ্ধান্ত নিয়েছেন সেটাতো ও নিজেই সবচেয়ে ভাল জানে। হয়ত মানসিক ক্লান্তির জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কারণ আমি যতদূর দেখেছি এখনকার যেকোনও ক্রিকেটারের থেকেও অনেস বেশি ফিট বিরাট কোহলি”।

এই ইংল্যান্ড সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে যাত্রা শুরু করবে ভারতীয় দল। সেখানেই বিরাট কোহলির মতো তারকার না থাকাটা অনেককেই বেশ চিন্তায় ফেলেছে। যদিও বিরাট কোহলি অবশ্য এসব থেকে এখন বেশ খানিকটা দূরে। আপাতত ওডিআই নিয়েই হয়ত ভাবতে চাইছেন তিনি।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...