Saturday, June 27, 2026

জঙ্গি নিধনের পর এবার বিপুল অস্ত্র উদ্ধার! সোপিয়ানে সাফল্য ভারতীয় সেনার

Date:

Share post:

অপারেশন সিন্দুরের পর থেকে লাগাতার জম্মু ও কাশ্মীর-সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে দেখা গিয়েছে ভারতীয় সেনাকে (Indian Army)। সম্প্রতি কাশ্মীরের দুই এলাকায় জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। এবার জঙ্গিদের সাহায্যকারী দুই ব্যক্তিকে গ্রেফতারের পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হল জম্মু ও কাশ্মীরের সোপিয়ান (Sopian) জেলা থেকে।

১৩ মে সোপিয়ানে তিন লস্কর (LeT) জঙ্গিকে নিকেশ করেছিল ভারতীয় সেনা। সেই সময় থেকেই গোটা এলাকায় শুরু হয় তল্লাশি। এবার তল্লাশিতে সোপিয়ানের ডি কে পুরা এলাকায় সাফল্য ভারতীয় সেনার। দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ভারতীয় সেনার দাবি, এরা জঙ্গি সংগঠনগুলিকে সাহায্যে যুক্ত ছিল।

সোপিয়ানের (Sopian) ডি কে পুরা এলাকায় তল্লাশি চালায় ভারতীয় সেনার স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)। নাকা তল্লাশিতে গ্রেফতার হয় জাহিদ আহমেদ শেখ এবং আনোয়ার খান নামে দুই ব্যক্তি। এদের মধ্যে জাহিদ সোপিয়ানের ও আনোয়ার কাথোয়ার বাসিন্দা। তাদের থেকে উদ্ধার হয় দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, কয়েক ডজন কার্তুজ, দুটি গ্রেনেড এবং আগ্নেয়াস্ত্র তৈরীর সামগ্রী।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...