Saturday, April 4, 2026

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে তোলাবাজির অভিযোগ! ক্লোজ বরানগর থানার ASI-সিভিক ভলান্টিয়ার 

Date:

Share post:

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে তোলাবাজির অভিযোগ। ভিডিও ভাইরাল। অভিযোগ পেয়েই কড়া পদক্ষেপ বারাকপুর কমিশনারেটের। ঘটনায় অভিযুক্ত বরানগর থানার এক এএসআই ও সিভিক ভলান্টিয়ার-কে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে বলে খবর।

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর পণ্য্বাহী গাড়ি দাঁড় করিয়ে তোলাবাজি করার অভিযোগ ওঠে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। যখন এই কাণ্ড তিনি ঘটনাচ্ছেন তখন গাড়িতে বসেছিলেন বরানগর থানার এএসআই। ঘটনাটি মোবাইল ক্যামেরায় তোলেন পিঙ্কু মিত্র নামে এক সমাজকর্মী। সেই ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হয় ৷ ভিডিও-র সত্য্তা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’।

বাগুইআটির বাসিন্দা সমাজকরিমী পিঙ্কু মিত্র এক সহকর্মীকে নিয়ে বিমানবন্দরের দিক থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিলেন। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর তাঁর নজর পড়ে, পণ্যইবাহী লরি দাঁড় করিয়ে বেআইনিভাবে টাকা তুলছে পুলিশ। এই কারণে অনেক গাড়ি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করছে বলেও অভিযোগ পিঙ্কুর। একটি লরির ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি। গাড়ি থেকে নেমে ক্ষুব্ধ পিঙ্কু ঘটনার তীব্র প্রতিবাদ করেন। ভিডিও-তে দেখা যাচ্ছে, সিভিক ভলান্টিয়ার কান্নাকাটি শুরু করে দেন। গাড়িতে বসে থাকা এএসআই-কে তোলাবাজির সব টাকা পকেট থেকে বের করতে বলেন পিঙ্কু। হাতজোড় করে ক্ষমা চান অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ও এএসআই ।

এই ভিডিও ঘিরে তুমুল সমালোচনা শুরু হয়। বারাকপুর কমিশনারেট কড়া পদক্ষেপ করে। বারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর জানান, “সিভিক ভলান্টিয়ার এবং বরানগর থানায় এক এএসআই-কে ক্লোজ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।” তদন্তে দোষ প্রমাণিত হলে বরখাস্ত করা হতে পারে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন – এবার দুয়ারে সুফল বাংলা! মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু ১০টি ভ্রাম্যমান গাড়ি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...