Saturday, June 27, 2026

যোগী রাজ্যে ফের ধর্ষণ, ভুট্টার ক্ষেত থেকে উদ্ধার মহিলার অর্ধনগ্ন দেহ!

Date:

Share post:

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে ফের নারী হেনস্থা। উত্তরপ্রদেশের আল্লাপুর (Allapur, UP) এলাকায় ভুট্টার ক্ষেত্রীকে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার হতেই প্রশ্নের মুখে যোগী রাজ্যের নারী নিরাপত্তা। পুলিশের প্রাথমিক অনুমান ধর্ষণ (Rape) করে খুন করা হয়েছে ওই আশাকর্মীকে। মহিলার আনুমানিক বয়স ৪০ বছর। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

আল্লাপুর পুলিশের (Allapur Police) তরফে জানা গেছে, সোমবার বিকেলের দিকে নির্যাতিতা তবে গ্রামে গিয়েছিলেন তারপর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। অবশেষে রাতে অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। তিনি জমি জমা সংক্রান্ত একটি মামলায় জড়িত ছিলেন বলে জানা যায়। সেই কারণেই তাঁকে ধর্ষণ করে খুন করা হলো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মোদি সরকারের রাজত্বকালে বারবার ধর্ষণের ঘটনায় শিরোনামে উঠে এসেছে উত্তরপ্রদেশ (Uttarpradesh)। বিজেপি উচ্চ নেতৃত্ব মুখে যতই নারী নিরাপত্তার বুলি আওড়ে যান, পদ্মরাজ্যে যে মহিলারা কোনভাবেই সুরক্ষিত নন উত্তরপ্রদেশের এই ঘটনা ফের একবার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...