Saturday, March 14, 2026

অভিযুক্ত ইউটিউবার জ্যোতির পুলিশ হেফাজতের মেয়াদ বৃদ্ধি

Date:

Share post:

গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া ইউটিউবার জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) পুলিশ হেফাজতের মেয়াদ আরও চারদিন বাড়াল আদালত। হরিয়ানার হিসার থেকে ১৭ মে তাঁকে গ্রেফতার করে পুলিশ। প্রথম দফায় তাকে পাঁচ দিনের পুলিশ (Police) হেফাজতে পাঠানো হয়েছিল, যার মেয়াদ বৃহস্পতিবার শেষ হয়। এদিন নতুন করে আরও চারদিনের হেফাজতের আবেদন জানায় পুলিশ। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।

জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) বিরুদ্ধে অভিযোগ তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর সঙ্গে যুক্ত ছিলেন এবং ভারতের সংবেদনশীল তথ্য শেয়ার করতেন। জ্যোতি ‘অপারেশন সিন্দুর’-এর সময় ভারতের গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাঠিয়েছেন বলে সূত্রের খবর। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় জ্যোতি স্বীকার করেছেন যে তিনি পাকিস্তানি এজেন্টদের সঙ্গে দেখা করেছিলেন এবং নিয়মিত যোগাযোগ রাখতেন। তিনি দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনে কর্মরত এক ব্যক্তি, দানিশ নামে এক পাকিস্তানি কর্মকর্তার সঙ্গে ২০২৩ সাল থেকে ২০২৫ সালের মধ্যে একাধিকবার যোগাযোগ করেছেন।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ২০২৩ সালে পাকিস্তান (Pakistan) ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে গিয়ে প্রথমবার দানিশের সঙ্গে দেখা করেন জ্যোতি। এরপর তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল বলে দাবি করেছে পুলিশ। যদিও মার্চের পর থেকে কোনও চ্যাট রেকর্ড না পাওয়া গেলেও, ‘অপারেশন সিন্দুর’-এর সময় যোগাযোগের প্রমাণ নিশ্চিত করেছে তদন্তকারী সংস্থা।পুলিশ ইতিমধ্যেই জ্যোতির তিনটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। গোটা ঘটনায় আরও ছজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সূত্র। এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত এখনও চলছে।

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...