Friday, June 26, 2026

জঙ্গি নিকেশে অপারেশন ত্রাশি, জম্মু-কাশ্মীরে ফের গুলির লড়াই

Date:

Share post:

জঙ্গি নিকেশে গুলির লড়াই শুরু হল কাশ্মীরের (jammu and kashmir) কিস্তোয়ারে।বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় শুরু হয়েছে সংঘর্ষ। তবে এই গুলির লড়াইয়ে এখন পর্যন্ত কোনও জঙ্গি নিকাশের খবর মেলেনি। সেনাবাহিনীর কাছে গোপন সূত্রে খবর আসে, কিস্তোয়ারের সিংপোরা এলাকায় ৩-৪ জন জঙ্গিরা লুকিয়ে আছে। তারপরই অভিযান চালায় সেনাবাহিনী। তাদের ঘিরে ফেলতেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। শুরু হয় সংঘর্ষ। জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, এই অভিযানের নাম ‘অপারেশন ত্রাসি’।

আরও পড়ুন-শ্রীনগরে দুর্যোগে বিমান, অল্পের জন্য রক্ষা তৃণমূলের প্রতিনিধিদলের

২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার ঘটনা ঘটে। তারপর থেকে জঙ্গিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে সেনা এবং জম্মু-কাশ্মীরের (jammu and kashmir) পুলিশ। গত মঙ্গলবার এবং বৃহস্পতিবার সোপিয়ান সেনা ও জঙ্গিদের গুলির লড়াইয়ে মৃত্যু হয় ৬ জন জঙ্গির। তারপর পুলওয়ামার ত্রালের নাদারে অপারেশন কেলার অভিযানে নিকেশ হয় এক জঙ্গি। জম্মু ও কাশ্মীরের পুলিশ জানিয়েছে, কিস্তোয়ার এলাকায় সইফুল্লা, ফরমান, আদিল ও বাসা নামে তিন জঙ্গি লুকিয়ে রয়েছে। ওই জঙ্গিদের ছবিও প্রকাশ করেছে কিস্তোয়ারের পুলিশ। ওই জঙ্গিদের ধরা ব্যাপারে সাধারণ মানুষ কোনও তথ্য দিলে তাঁদের ৫ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।

_

_

_

_

_

_

_

_

_

_

_

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...