Friday, June 26, 2026

BEFORE ANYONE ELSE: সর্বদলীয় প্রতিনিধিরা বিদেশ থেকে ফিরলেই সংসদে বিশেষ অধিবেশন ডাকার আবেদন মমতার

Date:

Share post:

ভারত সীমান্তে পাক সন্ত্রাস ও অপারেশন সিন্দুর নিয়ে বিশ্বকে জানাতে বিদেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৯ ভারতী সাংসদদের প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি ফেরার পর কেন্দ্রের কাছে সংসদে বিশেষ অধিবেশনের আবেদন জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার এক্স হ্যান্ডলে তিনি লেখেন, অন্য কারও আগে বিস্তারিত দেশবাসীর জানা উচিত।

পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্বের দরবারে ভারতের বহুদলীয় সাংসদের প্রতিনিধিদল। ৯ সদস্যের একটি দলে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। এই সময় জাপানে রয়েছেন তাঁরা। এই পরিস্থিতি শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল সভানেত্রী। তিনি লেখেন, ”বিশ্ব দরবারে ভারতের বহুদলীয় প্রতিনিধিদল যে ভাবে সন্ত্রাসবাদের স্বরূপ তুলে ধরছে, তা দেখে আমি খুশি। আমি আগে বারবার বলেছি, জাতীয় স্বার্থে এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষায় কেন্দ্রের যে কোনও পদক্ষেপের পাশে আশে তৃণমূল। সাম্প্রতিক পরিস্থিতি এবং সেই সংলগ্ন সমস্ত খুঁটিনাটি এবং সর্বদল প্রতিনিধিদের বিদেশ সফর নিয়ে বিস্তারিত দেশবাসীর জানা উচিত। আমি কেন্দ্রের কাছে আবেদন জানাচ্ছি, প্রতিনিধিদল নিরাপদে দেশে ফিরে আসার পরে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক।” এর পরেই মমতা লেখেন, ”আমি বিশ্বাস করি, সংঘাত এবং তার পরবর্তী ঘটনাপরম্পরার বিষয়ে দেশবাসীর জানার অধিকার রয়েছে— অন্য যে কারও আগে।”

এই ‘অন্য কেউ’ কে? সে সম্পর্কে পোস্টে কিছু জানাননি তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। তবে তিনি যে ভাবে ক্যাপিটাল লেটারে ”BEFORE ANYONE ELSE” লিখেছেন, তাতে তিনি যে বিষয়টিতে বিশেষ জোর দিয়েছেন সেটা স্পষ্ট। ভারতের বহুদলীয় প্রতিনিধিদলগুলি যখন বিদেশে সফরে রয়েছেন, সেই সময় মমতার এই দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তৃণমূল সভানেত্রীর পোস্টকে রিপোস্ট করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...