Saturday, April 4, 2026

নমুনা পরীক্ষায় ব্যর্থ ৫১টি ওষুধ! ২৫টি ওষুধ বন্ধের নির্দেশ রাজ্য ড্রাগ কন্ট্রোলের

Date:

Share post:

ফের বন্ধ হতে চলেছে ২৫ টি ওষুধ। চলতি মাসের ১৯ তারিখ রাজ্য ড্রাগ কন্ট্রোল (drug control) বিভাগের তরফ থেকে রাজ্যের সমস্ত খুচরো ও পাইকারি ওষুধ বিক্রেতাদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে ৫১টি জীবনদায়ী ওষুধ (life saving drugs)। তার মধ্যে ২৪টি অত্যন্ত নিম্নমানের ও একটি সম্পূর্ণ ভেজাল (adulteration) ওষুধ বলে চিহ্নিত হয়েছে। শুধু তাই নয়, আরও দু’টি ওষুধের প্যাকেজিংয়ে নকলের প্রমাণ মিলেছে।

এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ্য ড্রাগ কন্ট্রোল (West Bengal Drug Control) বিভাগ নির্দিষ্ট ব্যাচ নম্বরসহ মোট ২৫টি ওষুধ বাজার থেকে তুলে নিতে নির্দেশ দিয়েছে। খুচরো ও পাইকারি ওষুধ বিক্রেতাদের কাছে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ওষুধগুলির বিক্রি বন্ধ করে সেগুলো ফেরত পাঠাতে হবে সংশ্লিষ্ট সংস্থার কাছে। তালিকাভুক্ত ওষুধগুলির মধ্যে রয়েছে বহুল ব্যবহৃত রিঙ্গার ল্যাকটেট, বিভিন্ন অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত ওষুধ, ক্যালসিয়াম ও ভিটামিন ডি’র ঘাটতি পূরণে ব্যবহৃত ওষুধ, কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ, এমনকি কৃমিনাশকও।

চিকিৎসক মহলের মতে, এই ধরনের ওষুধ রোগ নিরাময়ের বদলে রোগীর শারীরিক অবস্থা আরও জটিল করে তুলতে পারে। দীর্ঘদিন এই ধরণের ভেজাল (adulteration) ও নিম্নমানের ওষুধ সেবনে রোগীর মৃত্যুর ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। রাজ্য স্বাস্থ্য দফতরের এক কর্তা জানান, “এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সাধারণ মানুষের স্বাস্থ্যের সুরক্ষা রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ওষুধ উৎপাদক ও বিপণনকারী সংস্থাগুলোর বিরুদ্ধে কড়া নজরদারি শুরু হয়েছে।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...