Saturday, June 27, 2026

শেষ ম্যাচ সমর্থকদের জন্য জিততে চাই, শপথ নাইট শিবিরের

Date:

Share post:

চলতি মরশুমে আইপিএল (IPL 2025) থেকে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সমর্থকদের প্রত্যাশা মতো কোন ম্যাচেই পারফর্ম করতে পারিনি শাহরুখের (Shahrukh Khan) দল। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে শেষ ম্যাচ খেলার আগে কেকেআর ভক্তদের বিশেষ উপহার দিতে চান বেগুনি জার্সির প্লেয়াররা। রাসেল থেকে ভেঙ্কটেশ সকলেই বলছেন SRH-কে হারিয়ে সমর্থকদের শেষ হাসি উপহার দিতে বদ্ধপরিকর গোটা টিম।

ক্রিকেট অনিশ্চয়তার খেলা, সেখানে উত্থানপতন লেগেই থাকে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন চলতি মরশুমে নিজেদের সেরাটা কখনই মাঠে উজাড় করে দিয়ে উঠতে পারিনি রাহানের (Ajinkya Rahane) দল। তার ফল ভুগতে হয়েছে। গোটা টুর্নামেন্টে না হল একটা ভালো জুটি তৈরি, আর না হল শক্তিশালী বোলিং পারফরমেন্স। সমর্থকদের একাংশ মনে করছে, ফিল সল্ট এবং শ্রেয়াস আইয়ারের চলে যাওয়াটা অনেকটাই ব্যাকফুটে ফুটে রেখেছিল দলটাকে। কারণ এই দুই তারকা বর্তমান সিজনে যে যে দলের হয়ে খেলছেন তারা প্রত্যেকেই প্লে অফের জন্য কোয়ালিফাই করে গেছে। ব্যর্থতার দায় সরাসরি স্বীকার না করলেও টিমের সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার বলেন, “অনেক সময় ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। তবে কিছু করার নেই। এবারের আইপিএল থেকে অনেক কিছু শেখার রয়েছে। পরের বছর অনেক শক্তিশালী হয়ে ফিরব। আরও ভালো রেজাল্ট করব। শেষ ম্যাচটা সমর্থকদের জন্য জিততে চাই”। আন্দ্রে রাসেল বলছেন, ‘ভালো বা খারাপ পারফরম্যান্স যাই হোক না কেন কেকেআর ফ্যানেরা সবসময় পাশে থেকেছেন। ওঁদের উদ্দেশ্যে একটা কথাই বলব- আমাদের উপর ভরসা রাখুন। আমরা ফিরবই।’ আগামী ২৫ মে ( রবিবার) এবারের মতো শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স (KKR)।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...