Saturday, June 13, 2026

বিজেপির মহারাষ্ট্রে মধ্যরাত পর্যন্ত এমবিবিএস তরুণীকে গণধর্ষণ! গ্রেফতার ৩

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যগুলিতে রাত হলেই নারী নিরাপত্তার চেহারাটা ঠিক কেমন দাঁড়ায় তার উদাহরণ একের পর এক মিলেছে। এবার রেয়াত করা হল না ডাক্তারি পড়ুয়া তরুণীকেও। ভিন রাজ্য থেকে ডাক্তারি পড়তে মহারাষ্ট্রে (Maharashtra) গিয়ে গণধর্ষিতা তরুণী। দুষ্কৃতীদের ভয়ে পুলিশের দ্বারস্থ হওয়ারও সাহস পাননি তিনি, প্রশাসনের উপর নির্ভরতা এতটাই কমে গিয়েছে দেবেন্দ্র ফাড়নবিশের (Devendra Fadnavis) মহারাষ্ট্রে। পরে পরিবারের সহযোগিতায় থানায় অভিযোগ দায়ের হলে তিনজনকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ।

মহারাষ্ট্রের সাংলি (Sangli) এলাকার একটি মেডিক্যাল কলেজের ২২ বছরের পড়ুয়া তরুণী বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। ১৮ মে রাতের শো দেখতে যাওয়ার কথা ছিল তাঁর দুই বন্ধুর সঙ্গে। সিনেমা হলে যাওয়ার আগে এক বন্ধু নিজের ভাড়া ঘরে তরুণীকে নিয়ে যায়। সেই সময় দুই বন্ধু ও তাঁদের এক বন্ধু মদ্যপ অবস্থায় ছিল। তরুণীকে তারা একটি তরল খেতে দেয়। নির্যাতিতা তরুণীর দাবি, সেই তরলেই মাদক মিশিয়ে (spiked) দেয় অভিযুক্তরা।

অভিযুক্তরা প্রত্যেকেই ২০ থেকে ২২ বছর বয়সী বলে দাবি পুলিশের। মাদক মেশানো তরল গ্রহণের পর যখন চিকিৎসক তরুণী ঝিমিয়ে পড়েন তখন ওই দুই সহপাঠী ও তাদের বন্ধু তাঁকে গণধর্ষণ (gang rape) করে বলে অভিযোগ। মধ্যরাত পর্যন্ত তরুণীর উপর অত্যাচার চালানো হয়। সেই সঙ্গে এই ঘটনা প্রকাশ্যে আসলে তাঁকে গুরুতর ফল ভোগ করতে হবে বলেও শাসানি দেওয়া হয়। আদতে কর্ণাটকের বাসিন্দা তরুণী হুমকির ভয়ে কিছু পুলিশে অভিযোগ জানাননি। পরে তাঁর পরিবার বিশ্রামবাগ থানায় অভিযোগ দায়ের করে।

সেখানেই প্রশ্ন উঠেছে, কাদের উপর নির্ভর করে গণধর্ষণের (gang rape) পরেও হুমকি দেওয়ার সাহস দেখিয়েছিল ওই তিন তরুণ। রবিবার রাতে ঘটনা ঘটলেও মঙ্গলবার পর্যন্ত অভিযোগ দায়ের করার সাহস করতে পারেননি নির্যাতিতা। মঙ্গলবার অভিযোগ দায়ের হলে পুলিশ তরুণীর শারীরিক পরীক্ষা করায়। সেই সঙ্গে গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে।

Related articles

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...