Saturday, June 27, 2026

গোটা দেশে করোনা আক্রান্ত ১,০০৯, সংখ্যা প্রকাশ স্বাস্থ্য মন্ত্রকের

Date:

Share post:

দেশের চার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় ফের লাফিয়ে বাড়ল সামগ্রিক আক্রান্তের সংখ্যা। সোমবার দেশে ১,০০৯ জন করোনা আক্রান্তের রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Ministry of Health)। সবথেকে বেশি আক্রান্ত হিসাবে চিহ্নিত কেরালা, মহারাষ্ট্র ও দিল্লি। এক সপ্তাহে করোনা আক্রান্তের অ্যাক্টিভ কেস (active case) বাড়ল ২৫৭ জন। যদিও এখনও এই বৃদ্ধিতে কোনও বিপজ্জনক পরিস্থিতি নেই বলেই স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে দাবি।

কেন্দ্রের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ১৯ মে থেকে করোনা আক্রান্ত বেড়ে বর্তমানে সংখ্যাটা ১,০০৯ জন, যাঁরা অ্যাক্টিভ কেস (active case) হিসাবে চিহ্নিত। গত এক সপ্তাহে নতুন করে গোটা দেশে আক্রান্ত হয়েছে ৭৫২ জন, এবং ৩০৫ জন সুস্থ ও হাসপাতাল থেকে মুক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে সাতজনের, দাবি কেন্দ্রের রিপোর্টে।

বর্তমানে আক্রান্তের সংখ্যা
কেরালা – ৪৩০
মহারাষ্ট্র – ২০৯
দিল্লি – ১০৪
গুজরাট – ৮৩
তামিলনাড়ু – ৬৯

গত সপ্তাহেই করোনা নিয়ে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল সতর্কতা বাড়ানোর কথা। করোনা পরীক্ষা বাড়ানোর পাশাপাশি হাসপাতালগুলিতে পর্যাপ্ত বেড ও শ্বাসকষ্ট জনিত রোগের চিকিৎসার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...