Tuesday, April 7, 2026

রায়গঞ্জের আকাশে রহস্যময় আলোর বিন্দু! ড্রোন নজরদারির আশঙ্কায় স্থানীয়রা

Date:

Share post:

কলকাতার পর এবার রায়গঞ্জ, রাতের আকাশে রহস্যময় ড্রোনের (Drone) ঘোরাঘুরি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সন্ধে সাড়ে সাতটা-আটটা নাগাদ রায়গঞ্জের আকাশে রহস্যময় একাধিক আলোর বিন্দু দেখতে পাওয়া যায় (mysterious lights flying)।প্রাথমিকভাবে সেগুলোকে ড্রোন বলে সন্দেহ করা হলেও আসলে তা কী ছিল সে ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও ধারণা মেলেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জেলার হরিরামপুর থেকে একেবারে সীমান্তবর্তী বালুরঘাট ও হিলির আকাশেও এমন রহস্যময় আলোর বস্তু দেখা গিয়েছে। যদিও সীমান্ত এলাকায় শত্রুপক্ষের নজরদারির নয়া কৌশলের আশঙ্কা করছেন স্থানীয়রা।

ভারতের অপারেশন সিন্দুরের (Operation Sindoor) পাল্টা জবাব দিতে গিয়ে পাকিস্তানের তরফে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলার চেষ্টা করা হলেও ভারতের সুদর্শন চক্র সবটাই প্রতিহত করতে সক্ষম হয়েছে। আপাতত দুই দেশের মধ্যেই সংঘর্ষ বিরোধী চুক্তি বজায় রয়েছে। কিন্তু পাকিস্তানের যা চরিত্র তাতে নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। দিন কয়েক আগেই কলকাতার আকাশে সাত থেকে আটটি ড্রোনের দেখা মিলেছে। সেগুলো কোথা থেকে এসেছিল বা সেটার কী উদ্দেশ্য ছিল তা নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। এর মাঝেই সোমবার রাতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের আকাশে ছোট ছোট আলোকবিন্দুকে নড়াচড়া করতে দেখে স্থানীয়রা।সূত্রের দাবি, পার্শ্ববর্তী জেলা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আকাশে একইভাবে চক্কর কেটেছে রহস্যময় আলো। যদিও এই নিয়ে জেলা পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। রায়গঞ্জ থানার টাউন দারোগা মৃত্যুঞ্জয় বিশ্বাস (Mrityunjoy Biswas) বলেন, “আমিও দেখেছি। দুটো আলোর বিন্দু। তবে মনে হয় না ড্রোন। তাহলে এত উঁচু দিয়ে যেত না। স্যাটেলাইট হতে পারে।” পুলিশ সুপারও ড্রোন নজরদারি সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। কিন্তু আতঙ্কিত স্থানীয়রা। বিএসএফের কাছেও এই সংক্রান্ত কোনও তথ্য নেই বলে জানা গেছে। শেষ খবর পাওয়া অনুযায় এখনও আলোর উৎস সন্ধান করা সম্ভব হয়নি।

-.

-.

 

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...