Wednesday, June 24, 2026

ভিসা নিয়ে ভারতীয় পড়ুয়াদের কড়া বার্তা: নতুন নির্দেশিকা মার্কিন দূতাবাসের

Date:

Share post:

শিক্ষাক্ষেত্রে আমেরিকায় বিদেশি পড়ুয়াদের প্রবেশ নিয়ে একের পর এক লাগাম টানার চেষ্টা চালিয়ে চলেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর অজুহাতে তিনি যে পদক্ষেপ নিয়েছেন তাতে আখেরে দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলি আখেরে ঐতিহ্য হারানোর বার্তা দিয়েছে। তবে ট্রাম্পের পদক্ষেপের অনেকটাই যে ভারতীয় পড়ুয়াদের (Indian students) উপর কোপ ফেলছে, তা প্রবাসী ভারতীয় পড়ুয়াদের প্রতিক্রিয়াতেই স্পষ্ট। এবার ভারতীয় পড়ুয়াদের সোজা পথে আমেরিকায় পড়াশোনা থেকে আটকাতে না পেরে ভিসা নিয়ে হুঁশিয়ারি আমেরিকার। ভারতে আমেরিকার দূতাবাসের পক্ষ থেকে মঙ্গলবার জারি করা হল নির্দেশিকা যেখানে নিয়ম না মানা হলে ভিসা (visa) বাতিলের হুঁশিয়ারি দেওয়া হল।

মার্কিন দূতাবাসের নির্দেশিকায় বলা হয়েছে, ড্রপ আউট (drop out) হলে, ক্লাস ফাঁকি দিলে, শিক্ষা প্রতিষ্ঠানকে না জানিয়ে মাঝপথে কোনও কোর্স ছেড়ে দিলে প্রত্যাহার করা হতে পারে স্টুডেন্ট ভিসা (student visa)। এমনকি ভবিষ্যতে আমেরিকার স্টুডেন্ট ভিসা পাওয়ার পথও বন্ধ হতে পারে। ভিসার সব ধরনের নিয়মের পালন ও নিজেদের ছাত্রাবস্থা বজায় রাখার সব নিয়ম পালনের নির্দেশ দেওয়া হয়েছে দূতাবাসের তরফে।

নির্দেশিকা থেকেই বোঝা সম্ভব, এই বিষয়গুলি পালন না হলে সহজেই তুলে নেওয়া হবে ভারতীয় পড়ুয়াদের ভিসা। আমেরিকার তৈরি করে দেওয়া নিয়মের গ্যাঁড়াকলেই সেই দেশে ভারতীয় পড়ুয়াদের পঠন পাঠন অনিশ্চয়তার মুখে পড়তে চলেছে।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...