Tuesday, March 31, 2026

ভিসার ইন্টারভিউ বন্ধ করল ট্রাম্প প্রশাসন: নজরে প্যালেস্তাইন-বিক্ষোভ

Date:

Share post:

আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের পড়ার ক্ষেত্রে নতুন জটিলতার পথে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এতদিন পড়ুয়াদের ভিসার (student visa) যাচাই, বিশ্ববিদ্যালয়গুলির অর্থের ব্যবহারের অজুহাতে বিদেশী পড়ুয়াদের আমেরিকায় পড়াশোনার উপর লাগাম টানার চেষ্টা করেছেন ট্রাম্প (Donald Trump)। এবার সেই তালিকায় নতুন সংযোজন, প্যালেস্তাইনের প্রতি সমর্থন। তার জেরে এবার পড়ুয়া বা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া যাচাইয়ের পথে মার্কিন প্রশাসন। ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হল ভিসার ইন্টারভিউ (visa interview)।

মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও (Marco Rubio) প্রকাশিত একটি নির্দেশিকায় মঙ্গলবারই বলা হয়েছে, সব দূতাবাস ও কনসুলেট জেনারেল অফিসগুলি ছাত্র ভিসা ও আদান-প্রদানমূলক ভিসা দেওয়া নির্দেশিকা পাওয়ামাত্র বন্ধ করবে। নতুন নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত ভিসার প্রশ্নোত্তরের জন্য কাউকে নতুন করে সংযুক্তও করা যাবে না।

রাতারাতি ভিসার ইন্টারভিউ (visa interview) বন্ধ হওয়ার কারণ হিসাবে জানানো হয়েছে সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের যাচাই ও পরীক্ষা (vetting) হবে। এরপরই ভিসা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে ট্রাম্প প্রশাসন। তবে কী বিষয়ে সোশ্যাল মিডিয়া পরীক্ষা হবে তা স্পষ্ট করে বলা হয়নি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলিতে কয়েক শত হাজার মার্কিন ডলার অনুদান বন্ধ করার পথে হেঁটেছে ট্রাম্প প্রশাসন। দাবি করা হয়েছে মার্কিন ডলারের যথার্থ ব্যবহার করতে পারে না বিশ্ববিদ্য়ালয়গুলি।

এমনিতেই মার্চ মাস থেকেই বিশ্ববিদ্য়ালয়গুলির পড়ুয়াদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি পরীক্ষার (vetting) মধ্যে রেখেছিল মার্কিন প্রশাসন। প্যালেস্তিনীয় সমর্থকদের মুখ বন্ধ করতে পরীক্ষা শুরু হয়েছিল। এবার মার্কিন প্রশাসনের দাবি, বিশ্ববিদ্যালয়গুলি ক্যাম্পাসে প্যালেস্তাইন সমর্থক বিক্ষোভ ঠেকাতে ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে প্যালেস্তিনীয় সমর্থন ও ইজরায়েল বিরোধিতার জেরে মার্কিন যাচাই ও পরীক্ষার মুখে পড়েই বন্ধ হয়েছে ভিসার ইন্টারভিউ, অনুমান পড়ুয়াদের।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...