Saturday, June 27, 2026

ম্যাচ জিতেই ‘লাভার বয়’ ইমেজে বিরাট, মাঠ থেকেই ফ্লাইং কিস অনুষ্কাকে!

Date:

Share post:

প্লে অফ আগে থেকে নিশ্চিত ছিল, কিন্তু কত নম্বরে লিগের খেলা শেষ করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB ) তা নিয়ে হিসেব কষতে শুরু করেছিলেন ফ্যানেরা। মঙ্গলবার রাতে শেষমেষ উৎকণ্ঠার অবসান। লখনৌয়ের একানা স্টেডিয়ামে আরসিবির (RCB ) জয়জয়কার। ১৭ বছরের অধরা স্বপ্ন ১৮তে পূরণ হতে চলেছে, মনে করছেন বিরাট অনুরাগীরা। খেলার পর কোহলি তখন সতীর্থদের সঙ্গে মাঠে ঘুরছেন। ক্যামেরা আটকে গেল একটা ফ্রেমে। ম্যাট জেতার পরই পার্টনার অনুষ্কার (Anushka Sharma) দিকে উড়ন্ত চুমু ছুড়ে দিলেন বিরাট (Virat Kohli)। প্রত্যুত্তরে গ্যালারি থেকে ফ্লাইং কিস চেজ মাস্টারের সহধর্মিনী। ব্যাস এইটুকু ঘটনা ঘটতে না ঘটতেই তা ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। ‘লাভার বয়’ ইমেজে কোহলিকে দেখে খুশি নেটপাড়া।

মাঠে প্রতিপক্ষের সঙ্গে যখন লড়াই করে বিরাটের দল, স্টেডিয়ামে ক্রমাগত নানা অনুভূতিতে খেলার প্রত্যেকটা মুহূর্তের সঙ্গে জড়িয়ে যান অনুষ্কা। বারবার ক্যামেরা দুজনকে ধরার চেষ্টা করে। মাঠে তাঁরা থাকলেই সবসময় একে অপরের দিকে তাকিয়ে হাত নাড়বেন, চুমু ছুড়ে দেবেন-এমনটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলেও সেই নিয়মের ব্যতিক্রম ঘটেনি। এবার বিরুস্কার রোমান্সের সাক্ষী থাকলো আরসিবি বনাম এলএসজি ম্যাচ (RCB vs LSG)। গ্রুপ পর্বের শেষ লড়াই পন্থের দলকে উড়িয়ে দিয়েছে জিতেশ – বিরাটরা। হাড্ডাহাড্ডি দ্বৈরথের পুরোটাই গ্যালারিতে বসে উপভোগ করেন অনুষ্কা। আরসিবি ম্যাচ জেতার পরে উচ্ছ্বসিত হয়ে পড়তেও দেখা যায়।ম্যাচ শেষে গ্যালারির দিকে তাকিয়ে দের উদ্দেশ্যে চুম্বন ছুড়ে দেন কোহলি। মিষ্টি হেসে তার পালটা জোড়া চুমু দেন বলি অভিনেত্রীও। সেই মুহূর্ত ফ্রেমবন্দি হয়ে নেট দুনিয়ায় ভাইরাল।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...