Monday, March 23, 2026

কানাইপুরে নিখোঁজ বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরী! ডগ স্কোয়াড – ডুবুরি নামিয়ে তল্লাশি পুলিশের

Date:

Share post:

কানাইপুরের এক বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কিশোরীর উদ্ধারে তৎপর পুলিশ। চলছে জোরকদমে তল্লাশি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কানাইপুর কলোনির ১৩ বছরের কিশোরী মঙ্গলবার বিকেল চারটে থেকে নিখোঁজ। সন্ধ্যেবেলায় অসীম মদ্যপ অবস্থায় বলে বসে, সে কিশোরীকে মেরে পুতে দিয়েছে। সেই বক্তব্যের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। তারপর থেকেই ওই যুবকও বেপাত্তা।

এদিন থেকেই এলাকায় চন্দননগর পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো। ডগ স্কোয়াড ও ডুবুরি দল নামিয়ে তল্লাশি চালানো হয়। স্নিফার ডগ অভিযুক্তের বাড়ি থেকে শুরু করে শহীদ বেদী হয়ে কন্যা বিদ্যাপীঠ স্কুলের পিছনের এক পুকুর পাড়ে গিয়ে থেমে যায়। এরপর থেকেই সেই পুকুরে তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত কিশোরীর কোনও খোঁজ মেলেনি।

ঘটনাস্থলে যান চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। তিনি কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলেন ও আশ্বাস দেন, “আমরা কিছু তথ্য পেয়েছি এবং সে ভিত্তিতে অভিযান চালাচ্ছি। অভিযুক্ত যুবক কোথায় থাকতে পারে, আত্মীয়-স্বজনের বাড়ি সব জায়গায় খোঁজা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের সহযোগিতায় পুকুরগুলিতেও তল্লাশি চলছে। যদি কোনও অপ্রতিকর ঘটনা ঘটে থাকে, তবে খুব শীঘ্রই তার হদিস পাওয়া যাবে।”

আরও পড়ুন- রবীন্দ্রসদন স্টেশনে মেট্রোয় ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা, ব্যাহত পরিষেবা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটের পরেই পরিস্থিতি বদল! আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের?

আইপিএলের (IPL) আগেই সুখবর পাবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা? নির্বাচনের পর থেকেই বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি বদল হচ্ছে। এবার পদ্মাপারের মানুষ...

হরমুজে সমস্যা লম্বা সময়ের: শুধুই প্রস্তুত থাকার বার্তা, লোকসভায় মিলল না মোদির সমাধান

দেশের সরকার সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষের পাশে থাকবে। কৃষকের জ্বালানির অভাব হতে দেবে না। এমন প্রতিশ্রুতি...

নিউইয়র্কের বিমানবন্দরে দমকলে ধাক্কা কানাডার বিমানের: মৃত ২ পাইলট

নিউ ইয়র্কের (New York) লা গুয়ার্দিয়া বিমানবন্দরে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। মন্ট্রিল থেকে আসা এয়ার কানাডার (Canada) একটি...

বিজেপিকে বুড়ো আঙুল: পুদুচেরিতে একা লড়বে বিজয়ের TVK

বিরোধী দল পরিচালিত রাজ্যগুলি যে কোনও উপায়ে দখল করার রাজনীতি বিজেপি (BJP) প্রতি নির্বাচনে (Election 2026) করে এসেছে।...