Friday, June 26, 2026

পলি জমে জলধারণ ক্ষমতা হারিয়েছে জলাধার: মেনে নিল ডিভিসি

Date:

Share post:

বর্ষা আসার আগে রাজ্য সরকারের আশঙ্কা ও অভিযোগের সুর মেনে নিল দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) (DVC)। জলাধারে পলি জমে (siltation) জল ধারণ ক্ষমতা কমে যাওয়ার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগ এদিন কার্যত স্বীকার করে নিলেন ডিভিসির (DVC) চেয়ারম্যান সুদেশ কুমার। একইসঙ্গে আশ্বাস দিয়েছেন, রাজ্যের অনুরোধ মেনে এবার একসঙ্গে ৫০ হাজার কিউসেকের বেশি জল ছাড়ার চেষ্টা করা হবে না।

শুক্রবার সাংবাদিক বৈঠকে ডিভিসি চেয়ারম্যান জানান, ২৬ এপ্রিল মুখ্যসচিব এবং ২৯ মে সেচমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকে রাজ্য জলছাড়ার বিষয়ে স্পষ্ট অনুরোধ জানিয়েছে। সেই অনুরোধ মেনেই এবার থেকে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে বাঁধগুলি (barrages) থেকে জল ছাড়া হবে।

তবে তিনি এ-ও জানান, বর্ষার শেষ দিকে অতিবৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়। গত বছর শেষ পর্যায়ে ঝাড়খণ্ডে (Jharkhand) গভীর নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টি হয়েছিল। তখন প্রায় ২ লক্ষ কিউসেক জল ছাড়তে বাধ্য হয়েছিল ডিভিসি, যা নিয়ে রাজ্য-ডিভিসির মধ্যে তীব্র চাপানউতোর তৈরি হয়। সেই অভিজ্ঞতা এ বছর মাথায় রেখেই আগাম সতর্ক বার্তা দিয়েছে ডিভিসি।

সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে, এদিন মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগ মেনে নিয়ে সুদেশ কুমার বলেন, “একেবারে ভুল বলেন না মুখ্যমন্ত্রী। পলি তোলার (desiltation) সমস্যা রয়েছে। বিশেষ করে ঝাড়খণ্ড প্রশাসনের সঙ্গে এই বিষয়ে কিছু জটিলতা রয়েছে।” তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, এই পলি (siltation) তোলা সম্ভব না হওয়াতেই ডিভিসির (DVC) নিয়ন্ত্রণাধীন চারটি বাঁধের (barrages) জল ধারণ ক্ষমতা ৩৪ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে।

তিনি আরও জানিয়েছেন, বর্ষা কেটে যাওয়ার পর নতুন করে পলি উত্তোলনের (desiltation) কাজে জোর দেওয়া হবে। তবে সে কাজে ঝাড়খণ্ডের প্রশাসনিক সহযোগিতা কতটা পাওয়া যাবে, তা এখনও স্পষ্ট নয়।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...