Saturday, June 27, 2026

একটা জয়ের অপেক্ষাতেই বিরাট কোহলি

Date:

Share post:

আইপিএলের(IPL) ফাইনালে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। বিরাট কোহলির(Virat Kohli) মুখে এখন শুধু একটাই কথা। আর একটা জয়। পঞ্জাব কিংসকে(PBKS) হারানোর পরই সাপোর্ট স্টাফদের সঙ্গে সেলিব্রেশনের পর গ্যালারীর দিকে তাকিয়ে বিরাট কোহলির(Virat Kohli) প্রথম এক্সপ্রেশন। সেখানেই বিরাটকে বলতে শোনা যায়, ওয়ান মোর টু গো। বিরাটের সেই বার্তাই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

এখনও পর্যন্ত তিনবার আইপিএলের ফাইনালে উঠেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। কিন্তু একবারও ট্রফি জততে পারেননি বিরাট কোহলিরা। ২০১৬ সালেও ঠোট আর কাপের দুরত্বটা মেটেনি। এবার সেই দুরত্বটাই মেটাতে চান বিরাট কোহলি(Virat Kohli)। পঞ্জাব কিংসের বিরুদ্ধে জেতার পরই বিরাটের সেলিব্রেশন শুরু।

সেইসঙ্গেই বিরাট কোহলির(Virat Kohli) মুখে শুধু একটাই কথা। “ওয়ান মোর টু গো”। সতীর্থ থেকে সাপোর্ট স্টাফদের সঙ্গে উচ্ছ্বাসের সময়ও বিরাট কোহলির মুখে সেই একই কথা বারবার শোনা গিয়েছে। সেই ভিডিও কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে।

দীর্ঘ ১৮ বছরের ইতিহাসে একবারও আইপিএলের ট্রফি নেই আরসিবির ক্যাবিনেটে। বিরাট কোহলিও ট্রফিহীন। এবার ১৮ বছরে পা দিল আইপিএল। সেখানে আবার বিরাট কোহলির জার্সি নম্বরও ১৮। সব মিলিয়ে সমর্থকদের মধ্যেও প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। শেষপর্যন্ত বিরাট স্বপ্ন পূরণ হয় কিনা সেটাই দেখার।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...