Tuesday, March 17, 2026

পেট ফুঁড়ে ২১০ সেমি লম্বা চুলের বল! বিশ্ব রেকর্ড জয়পুরের চিকিৎসকদের 

Date:

Share post:

পেট ব্যথা, বমি—প্রথমে যেন চেনা উপসর্গ। কিন্তু অস্ত্রোপচারের টেবিলে উঠে এল চাঞ্চল্যকর ছবি। পাকস্থলী চিরে বেরোল ২১০ সেন্টিমিটার লম্বা চুলের বল! ১৪ বছরের এক কিশোরীর পেট থেকে একটানা এই দৈর্ঘ্যের ট্রাইকোবেজোয়ার (চুলের বল) বের করে তাক লাগালেন জয়পুরের চিকিৎসকেরা। গড়লেন নতুন বিশ্ব রেকর্ড।

আগের রেকর্ড ছিল ১৮০ সেন্টিমিটার। সেই নজির ভেঙে চিকিৎসা বিজ্ঞানে নতুন অধ্যায় লিখলেন রাজস্থানের জয়পুরের একটি সরকারি হাসপাতালের চিকিৎসক দল। আগ্রার বাসিন্দা, দশম শ্রেণির ছাত্রী ওই কিশোরী দীর্ঘ দিন ধরে পেট ব্যথা, বমি, অস্বস্তিতে ভুগছিল। স্থানীয় ডাক্তারদের দেখানোর পরে সমস্যা না মেটায়, তাঁকে নিয়ে আসা হয় জয়পুরে। পরীক্ষায় ধরা পড়ে পাকস্থলীর মধ্যে জমে রয়েছে শক্ত বস্তু, যা ছড়িয়ে পড়েছে নাভি থেকে পেটের ডান দিক অবধি।

কনট্রাস্ট এনহান্সড সিটি (CECT) স্ক্যানে ধরা পড়ে পাকস্থলীতে অস্বাভাবিক কিছু। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় অপারেশনের। পেট কেটে যখন চিকিৎসকেরা চুলের দলটি টেনে বের করলেন, তখন তাঁরা দেখেন সেটি ক্ষুদ্রান্ত্র পর্যন্ত ঢুকে গিয়েছে।

কিন্তু কিশোরীর পেটের মধ্যে এত চুল এল কী করে? জানা গিয়েছে, ছয় বছর ধরে মাটি, কাঠের টুকরো, সুতো, চক খাওয়ার অভ্যাস ছিল তার। এই অদ্ভুত খাদ্যাভ্যাসের পিছনে রয়েছে এক মানসিক ব্যাধি, ‘পিকা’। চিকিৎসকদের মতে, এই রোগে আক্রান্তরা অখাদ্য বস্তুর প্রতি আসক্ত হয়ে পড়েন। চিকিৎসকদের দাবি, বিশ্বের ইতিহাসে এটাই দীর্ঘতম ট্রাইকোবেজোয়ার, যা একটানা অবস্থায় সফলভাবে অপসারণ করা হয়েছে। বিশ্ব রেকর্ডও গড়েছে এই অপারেশন। চিকিৎসার পাশাপাশি এবার মানসিক কাউন্সেলিং ও খাদ্যাভ্যাসে নজর দেওয়ার কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন – আয়ুর্বেদ কোম্পানীর নাম জাল করে রমরমা কারবার! বারাসতে গ্রেফতার ১

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...