Tuesday, March 17, 2026

মেডিক্যাল কলেজে সিলেক্টেড স্টুডেন্ট কাউন্সিল

Date:

Share post:

ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নিয়ম অনুযায়ী কলকাতা মেডিক্যাল কলেজে গঠিত হতে চলেছে সিলেক্টেড স্টুডেন্ট কাউন্সিল। শনিবার সকাল থেকেই দফায় দফায় ছাত্র বিক্ষোভে উত্তাল হয় কলকাতা মেডিক্যাল কলেজ। বাম ঘেষা ছাত্রদের একাংশ নানান দাবি দাওয়া নিয়ে শনিবার সকাল থেকেই দফায় দফায় মিছিল মিটিং শুরু করে কলেজ চত্ত্বরে। যদিও কেন এই অশান্তি? তা নিয়ে স্পষ্ট জবাব ছিল না অতিবামদের কাছে।

উল্লেখ্য সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করায় তদন্ত শুরু হয় মেডিক্যাল কলেজে। কয়েকজন ছাত্র জানিয়েছেন, সেই ঘটনা ধামাচাপা দিতেই শনিবার আন্দোলনে নেমেছিল কেউ কেউ। শেষমেশ রাতে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষর তরফে জানানো হয়, ২ জুন মেডিক্যাল কলেজের অডিটোরিয়ামে গঠিত হবে সিলেক্টেড স্টুডেন্ট কাউন্সিল। ছাত্ররাই এখানে ছাত্রদের দ্বারা মনোনিত সদস্য পছন্দ করবেন। অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছেন, ন্যাশনাল মেডিক্যাল কমিশনে বলা হয়েছে এই নবগঠিত স্টুডেন্ট কাউন্সিল কলেজে ফ্রেসার্স ওয়েলকাম, ফেস্ট এর মতো অনুষ্ঠান পরিচালনা করবেন।

আরও পড়ুন – পেট ফুঁড়ে ২১০ সেমি লম্বা চুলের বল! বিশ্ব রেকর্ড জয়পুরের চিকিৎসকদের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...

এবার কিউবা দখলের আগ্রাসী নীতি ট্রাম্পের! আমেরিকার ‘দাদাগিরি’তে বিরক্ত আন্তর্জাতিক মহল

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব যখন বিশ্বজুড়ে অর্থনীতি ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, ঠিক সেই সময় কিউবাকে (Cuba...

তৃণমূলের তালিকায় তিন ক্রীড়াবিদ, উন্নয়নই পাখির চোখ শিব শঙ্করের

যাবতীয় জল্পনার অবসান। ঘোষিত হল শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। তৃণমূলে(TMC) প্রার্থী তালিকায় তিন ক্রীড়াবিদ। তুফানগঞ্জ থেকে...