Wednesday, June 24, 2026

কলকাতায় ইস্কনের রথে যুদ্ধবিমান ‘সুখই’-এর চাকা!

Date:

Share post:

কলকাতায় ইস্কনের(ISKCON) রথে এবার অন্য চমক। জগন্নাথের রথ চলবে রাশিয়ার সুখোই(Sukhoi) যুদ্ধবিমানের চাকায়! ট্রায়াল রান হয়ে গিয়েছে। এখন শুধু রথের রশিতে টান দেওয়ার অপেক্ষার।

প্রায় ৫০ বছর ধরে ইসকনের(ISKCON) রথে ব্যবহৃত হত পুরনো বোয়িং ৭৪৭ বিমানের চাকা। গত বছর রথযাত্রায়(Rathyatra) চাকার স্টিয়ারিং সমস্যার জন্য বড় ধরণের ঝুঁকি দেখা দেয়। এদিকে বোয়িং ৭৪৭ বিমান বন্ধ হয়ে যাওয়ায় সেই টায়ার পাওয়া সমস্যা। শেষে জানা যায় সুখোইয়ের কথা। বোয়িং টায়ারের প্রায় সমান। ৪ ফুট, ওজন ১১০ কেজি করে। বোয়িংয়ের মাপের খুব কাছাকাছি। তারপরেই MRF-এর কাছে যায় ইস্কন কর্তৃপক্ষ। ভারতে রাশিয়ান যুদ্ধবিমান সুখোই SU-30MKI বিমানের মূল হুইল ও নোজ হুইল টায়ার MRF নামের এক নামী কোম্পানিই তৈরি করে।

সাধারণত যেখানে এই চাকা ২৮০ কিমি/ঘণ্টা বেগে যুদ্ধবিমান ওঠানামা করতে পারে। সেক্ষেত্রে এবার ইস্কনের রথের বেগ হতে পারে ১.৪ কিমি/ঘণ্টা। ইস্কনের(ISKCON) মুখপাত্র রাধারমণ দাস জানিয়েছেন, “প্রথমে ওরা বিশ্বাসই করতে পারেনি। সব বলার পর, ওদের সিনিয়র অফিসাররা কলকাতায় আসেন। রথ দেখে, মাপজোক নিয়ে যান।“ কয়েকদিন আগেই ডেলিভারি হয়েছে। ৪টি সুখোই টায়ার পাঠিয়েছে MRF। প্রতিটার ওজন ১১০ কেজি। চাকাগুলি রথে ব্যবহারের আগে কঠিন পরীক্ষা-নিরীক্ষার করা হয়েছে—গ্রাউন্ড স্পিড, লোড ক্যাপাসিটি ইত্যাদি ভালোভাবে যাচাই করা হয়েছে। এমনকী MRF-এর উচ্চপদস্থ কর্মকর্তারাও কলকাতায় এসে রথ খতিয়ে দেখেছেন।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...