Friday, June 26, 2026

সোদপুরে ঘর থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ! তদন্তে পুলিশ 

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার সোদপুরে (Sodpur , North 24 Parganas) বৃদ্ধ দম্পতি ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে ঘোলা থানার (Ghola Police Station) অন্তগর্ত মহেন্দ্রনগর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।মৃতদের নাম শেখর সামন্ত ও মণিকা সামন্ত (Shekhar Samanta & Manika Samanta)।

সোদপুরের মহেন্দ্রনগর এলাকার মৃত দম্পতির বাড়িতে তাঁর ভাই ও পরিবারের লোকেদের নিত্য যাতায়াত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।শনিবার রাতে শেখরবাবুর ভাইপো তাঁদের বাড়ি যান। সেইসময় এলাকায় লোডশেডিং থাকায় পুরো বাড়ি অন্ধকার ছিল। ভাইপো মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতেই প্রথমে মণিকাদেবীর দেহ দেখতে পান। এরপরই খবর দেওয়া হয় পুলিশের। ঘটনাস্থলে পৌঁছে দুটি ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। আকস্মিক এই ঘটনায় হতভম্ব শেখরবাবুর ভাই সুনীল সামন্ত। আত্মহত্যা না অন্য কোন কারণে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। দম্পতির পরিবার চাইছে, পুলিশ তদন্ত করে আসল সত্যি খুঁজে বের করুক।

 

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...